রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
27 C
Dhaka

রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বেসিসের সাথে আইসিটি প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে গত ১৩ বছরে আইসিটি পরিবারের সদস্য হিসেবে বেসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি কর্পোরেট ট্যাক্স মওকুফের সময়সীমা ২০৩০ পর্যন্ত বর্ধিতকরণ, কর মওকুফ সনদ প্রক্রিয়া সহজীকরণ, প্রধানমন্ত্রী কর্তৃক আইসিটিকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নসহ রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সরকারি-বেসরকারি খাত একসাথে কাজ করবে।

আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত বেসিসের নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বেসিসের নবনির্বাচিত সভাপতি রাসেল টি আহমেদ এর নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি সামিরা জুবেরি হিমিকা, সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, সহ-সভাপতি (অর্থ) ফাহিম আহমেদসহ অন্যান্য কর্মকর্তগণ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমসহ বিভাগ ও  এর অধীন সংস্থার প্রধানগণ ।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর দূরদর্শী বিভিন্ন পরিকল্পনা ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় পলিসি সহায়তা প্রদান করেছে বেসিস।  তথ্যপ্রযুক্তিকে বর্ষপণ্য ঘোষণার মাধ্যমে এই খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগাতে আইসিটি বিভাগ ও  বেসিস  যৌথ উদ্যোগে কাজ করে দক্ষ মানবসম্পদ তৈরি, নীতিমালা তৈরি ও সংশোধন, প্রযুক্তি ও উদ্ভাবন, বিনিয়োগ এবং সমন্বয় এই পাঁচটি বিষয়ে কাজ করা হবে। সভায় আইসিটি বিভাগ ও বেসিস সম্মিলিতভাবে উল্লেখিত পাঁচটি বিষয়ে কাজ করার জন্য একমত পোষণ করা হয়। 

সভা শেষে সাংবাদিকদের পলক জানান, এবার ইন্ডাস্ট্রি-গভর্নমেন্ট এবং একাডেমিয়ার সম্মিলিত উদ্যোগে দক্ষ মানসম্পদ উন্নয়নে ব্লেন্ডেড লার্নিং চালু করবে আইসিটি বিভাগ। এজন্য আইসিটি বিভাগের মহাপরিচালক রেজাউল মাকছুদ জাহেদীকে আহ্বায়ক করে বেসিস এবং আইসিটি বিভাগ মিলে ইস্যু ভিত্তিক বেশ কয়েকটি ওয়ার্কিং গ্রুপ করা হয়েছে। এক্ষেত্রে বেসিস পরিচালক আবু দাউদ খানকে মুখ্য সমন্বয়কের দায়িত্ব দিয়ে প্রয়োজনীয় মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয় করে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হবে। এছাড়াও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় প্রযুক্তি উদ্ভাবন ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি