মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

বিশ্বব্যাপী ৫জি পণ্য সরবরাহে রিয়েলমির প্রবৃদ্ধি অব্যাহত

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ৫জি পণ্য তৈরি ও সরবরাহে প্রবৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রেখেছে তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রকাশিত কাউন্টারপয়েন্ট মার্কেট মনিটর সার্ভিসের তথ্য অনুযায়ী, বাজারে রিয়েলমি’র ৫জি শেয়ার প্রথম প্রান্তিকের থেকে ৮.৮ শতাংশ থেকে বেড়ে দ্বিতীয় প্রান্তিকে ১৫.৯ শতাংশে উন্নীত হয়েছে (স্মার্টফোন শিপমেন্টে)।

বর্তমানে, বিশ্বের অনেক দেশে ৫জি প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এবং বিশ্বব্যাপী  গ্রহণের প্রস্তুতি চলছে, ফলে রিয়েলমিও এখন এ যুগোপযোগী প্রযুক্তি উপযোগী পণ্য উৎপাদনে অগ্রাধিকার দিচ্ছে। তরুণ প্রজন্মের কাছে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট ডিভাইস পৌছে দিতে রিয়েলমি তাদের বিভিন্ন পণ্যের বিস্তৃত পোর্টফলিও তৈরি করছে।

এ বিষয়ে রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য হল পরবর্তী ২ বছের মধ্যে আরও দুই বার ১০ কোটি গ্রাহকের মাইলফলক স্পর্শ করা – ২০২২ সালের মধ্যে ১০ কোটি স্মার্টফোন ডেলিভারি দেওয়া ও ২০২৩ সালের মধ্যে আবারও একই সংখ্যক স্মার্টফোন মানুষের কাছে পৌঁছে দেওয়া।’

আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে, বর্তমানে রিয়েলমি ৫জি পণ্যের একটি বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

স্মার্টফোন ইকোসিস্টেমে পরিবর্তন আনতে ও দেশে ৫জি প্রযুক্তির গ্রহণকে ত্বরান্বিত করতে, বছরের দ্বিতীয় প্রান্তিকের সেরা স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড রিয়েলমি, আগামী ২ অক্টোবর বাজারে আনছে তাদের জিটি সিরিজের ফ্ল্যাগশিপ ৫জি স্মার্টফোন রিয়েলমি জিটি মাস্টার এডিশন। একইসাথে, প্রযুক্তি-প্রেমী তরুণদের জন্য তাদের জনপ্রিয় সি সিরিজে থেকে রিয়েলমি সি২১ওয়াই ও সি১১ ২০২১ মডেলের দুটি স্মার্টফোনও বাজারে আনবে ব্র্যান্ডটি।

বিস্তারিত জানতে ক্লিকঃ https://cutt.ly/realme_GTME_Launch

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি