বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
35 C
Dhaka

চতুর্দশ বিডিনগ সম্মেলনের সফল সমাপ্তি  

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৭ জুন থেকে কক্সবাজারে শুরু হওয়া চতুর্দশ বিডিনগ সম্মেলন শেষ হয়েছে। ১ জুলাই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের কমিশনার প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হুসেইন। বিডিনগ সভাপতি রাশেদ আমিন বিদ্যুত এর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিডিনগ বোর্ড অফ ট্রাস্ট্রির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির, বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব, আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, সেক্রেটারি জেনারেল নাজমুল করিম ভুঁঁইয়া প্রমুখ।

ছবিতে- বিডিনগ সম্মেলনে অংশগ্রহনকারী ও আয়োজকরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের প্রশিক্ষণ ও সম্মেলনের মাধ্যমে আমাদের দেশের ইন্টারনেট প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বাড়ছে। অংশগ্রহনকারীরা প্রযুক্তির সর্বশেষ আপডেট বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আমাদের দেশের ইন্টারনেট নেটওয়ার্ক নিরাপদ রাখার পাশাপাশি ত্রুটিমুক্ত রাখতে কাজ করছে। তিনি এ ধরনের প্রশিক্ষণ সারাদেশে আরও বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজনে কোন ধরনের সহযোগিতা লাগলে বিটিআরসি’র পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতা করার চেষ্টা করা হবে। বর্তমান অর্থ বছরের বাজেটে ইন্টারনেট সংক্রান্ত কিছু পণ্যে শুল্কহার পরিবর্তনের ফলে সারাদেশে সদ্য চালুকৃত ‘এক দেশ এক রেট, সেবায় নেতিবাচক প্রভাব সংক্রান্ত বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন আইএসপিএবি কে সাথে নিয়ে আমরা এ বিষয়ে শীঘ্রই ইতিবাচক পদক্ষেপ নিতে সক্ষম হবো বলে আশা করছি।

উল্লেখ্য, বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইর্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর যৌথ আয়োজনে কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ইন্টারনেট প্রকৌশলীদের জন্য সেগমেন্ট রাউটিং এবং সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি