বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
25 C
Dhaka

হোয়াটসঅ্যাপে টেলিকম খাতের কম্পেলেইন নিতে টেলিটকের নম্বর যুক্ত করছে বিটিআরসি

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: হোয়াটসঅ্যাপে অভিযোগ নিতে টেলিটকের একটি গোল্ডেন নম্বর ঠিক করেছে বিটিআরসি। দেশের টেলিকম খাতের বিভিন্ন সেবা নিয়ে গ্রাহকরা যেখানে অভিযোগ জানাতে পারবেন।

খাতটি নিয়ে নাগরিক সেবা দেয়ার ক্ষেত্রে বিটিআরসি সম্প্রতি হোয়াটসঅ্যাপ ও ফেইসবুকে অভিযোগ নেয়ার সিদ্ধান্ত নেয়। এজন্য হোয়াটসঅ্যাপ খুলতে একটি নম্বর চূড়ান্ত করতে হয়েছে বিটিআরসিকে।

এই হোয়াটসঅ্যাপ ইন্ট্রিগ্রেশনের জন্য টেলিটকের কাছে একটি গোল্ডেন নম্বর চেয়ে পাঠায় বিটিআরসি। টেলিটক মোট ৯টি নম্বর পাঠায়। এরমধ্যে রয়েছে ০১৫১-০১০০০০০, ০১৫১-০১০৯০৯০, ০১৫১-০১০৮০৮০, ০১৫১-০১০৭০৭০, ০১৫১-০১০৬০৬০, ০১৫১-০১০৫০৫০, ০১৫১-০১০৪০৪০, ০১৫১-০১০৩০৩০, ০১৫১-০১০২০২০ নম্বর ।

শেষে ০১৫১-০১০০০০০ নম্বরটি চূড়ান্ত করে নিয়ন্ত্রণ সংস্থা।

নম্বরটি হোয়াটসঅ্যাপে ইন্টিগ্রেশন করতে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে বিটিআরসি। এটি নিয়ে দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা ও প্রচার-প্রচারণায় যাচ্ছে তারা।

বিটিআরসি বলছে, জনগণ এই নম্বর স্মার্টফোনে যুক্ত করে হোয়াটসঅ্যাপে অ্যাপে টেলিযোগাযোগ সংক্রান্ত যেকোনো অভিযোগ বা পরামর্শ দিতে পারবেন। তবে এতে কোনো ইনকামিং বা আউটগোয়িং কল করা যাবে না। স্বয়ংক্রিয় ম্যাসেজিং সেবা মিলবে এখানে।

বিটিআরসি হোয়াটঅ্যাপ-ফেইসবুকে এআই চ্যাটবট চালু ছাড়াও শর্টকোড ‘১০০’-তে স্মার্ট আইভিআর চালু করতে সিদ্ধান্ত নিয়েছে। যা দ্রুত বাস্তবায়ন করার কথা। শর্টকোড ১০০-তেও ২৪ ঘণ্টা অভিযোগ নিয়ে থাকে বিটিআরসি।

বিটিআরসি কর্মকর্তারা বলছেন, সোশ্যাল মিডিয়ায় এআইভিত্তিক চ্যাটবট সার্ভিস ও স্মার্ট আইভিআর প্রযুক্তি দেশের সকল সরকারি সংস্থার মধ্যে তারা প্রথম বাস্তবায়ন করতে যাচ্ছেন।

বিটিআরসির কাছে টেলিকম খাত নিয়ে বিভিন্ন অভিযোগের মধ্যে রয়েছে সিম বার, নেটওয়ার্ক ইস্যু, কোয়ালিটি অব সার্ভিস, ট্যারিফ রেট, রিচার্জ বা বিলিং, ডেটা ভলিউম ব্যবহার, এসএমস, ডেটার গতি, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, প্রতারণামূলক কার্যক্রম, প্যাকেজ মাইগ্রেশন, কলড্রপ, কুইজ বা প্রাইজ বা অ্যাওয়ার্ড, সোশ্যাল মিডিয়া ও সাইবার সম্পর্কিত বিভিন্ন বিষয়। –টেকশহর অবলম্বনে

এই সপ্তাহের জনপ্রিয়

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

ওয়ালটনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ; মুনাফা কিছুটা কমেছে

টেকভিশন২৪ ডেস্ক: চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্তে¡ও চলতি ২০২৫-২৬ হিসাব...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি