শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
30.1 C
Dhaka

বিকাশ বিশ্বকাপ কুইজে প্রতিদিন ১০০০ জন পাচ্ছেন পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে কুইজে অংশ নিয়ে প্রতিদিন ১০০০ জন বিকাশ গ্রাহক পাচ্ছেন ৫০ টাকা করে পুরস্কার। ক্রিকেট সম্পর্কিত সহজ ৩টি প্রশ্নের উত্তর দ্রুততম সময়ে দিয়ে এবং অ্যাপ থেকে একটি নির্দিষ্ট লেনদেন করে এই পুরস্কার পাওয়া যাচ্ছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত গ্রাহকরা এই কুইজে অংশ নিতে পারবেন।

কুইজে অংশগ্রহণ করতে গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের নিচের দিকে ‘সাজেশন’ অংশে ‘বিকাশ কুইজ’ আইকনে ট্যাপ করতে হবে। চাইলে https://quiz.bkash.com/ -লিংকে ভিজিট করেও কুইজ খেলতে পারেন গ্রাহক। শুরুতেই বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিয়ে কুইজে প্রবেশ করতে হবে। ‘কুইজের নিয়মাবলি’ আইকনে ট্যাপ করে শর্তাবলী দেখে নিতে পারেন গ্রাহক।

পুরস্কার জিততে গ্রাহককে দ্রুততম সময়ে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে এবং ক্যাম্পেইন চলাকালীন কুইজ খেলার দিন বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, সেন্ড মানি, পেমেন্ট, পে বিল এবং কার্ড টু বিকাশ – এই সেবাগুলোর যেকোনো একটিতে লেনদেন করতে হবে। বিকাশ গ্রাহকরা যতবার খুশি কুইজ খেলতে পারবেন। তবে কুইজ চলাকালীন একজন গ্রাহক একবারই পুরস্কার জিততে পারবেন।

প্রতিদিনের বিজয়ীদের নাম ২ কার্যদিবসের মধ্যে বিকাশ কুইজ প্লাটফর্মের ‘বিজয়ীদের তালিকা’ অংশে দেখা যাবে। এদিকে বিজয়ীদের পুরস্কারের অর্থ ফল ঘোষণার ২ কার্যদিবসের মধ্যে তাদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি