বুধবার, জুন ২৪, ২০২৬
35.4 C
Dhaka

বাংলাদেশে বিক্রয়োত্তর সেবায় ‘সেরা ব্র্যান্ড’ শাওমি

ভারতের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইন্টেলিজেন্স ফার্ম রেডকোয়ান্টা শাওমিকে বাংলাদেশে বিক্রয়োত্তর সেবায় ‘সেরা ব্র্যান্ড’ হিসেবে ঘোষণা করেছে। ব্র্যান্ডটি দেশে সম্মুখ ভাগের কোভিড-১৯ যোদ্ধাদের বিনামূল্যে বিক্রয়োত্তর সেবা এবং খুচরা যন্ত্রাংশে ছাড় দেবার ঘোষণা দিয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান রেডকোয়ান্টা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শাওমি বাংলাদেশে ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকে বিক্রয়োত্তর সেবায় ‘সেরা ব্র্যান্ড’ হিসেবে উঠে এসেছে। পাঁচ শতাধিক প্রতিনিধির উপর জরিপে এমন তথ্য দিয়েছে রেডকোয়ান্টা। যেখানে সমস্যা সমাধান প্রক্রিয়ার গতিকে প্রধান লক্ষ্য হিসেবে ধরা হয়েছিল।

শাওমি বিক্রয়োত্তর গ্রাহকসেবার বাইরে অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে অবকাঠামো এবং পরিবেশ, সমস্যা সমাধান ও কর্মীদের সেসব বিষয়ে জ্ঞান বৃদ্ধিতেও উন্নতি করেছে। ২০১৯ সালের তৃতীয় প্রান্তিক থেকে ২০২০ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত সময়ে বিক্রয়োত্তর সেবায় ক্রমাগত উন্নতি করেছে শাওমি। আর এই সময়ে অন্য ব্র্যান্ড বিশেষ করে স্যামসাং এবং হুয়াওয়ের থেকে শাওমির সেবার ব্যবধান ধীরে ধীরে বেড়েই চলেছে।

শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা দিতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ তা বোঝার জন্য পরিচালিত জরিপে সাধারণ গ্রাহক তার স্মার্টফোন মেরামত বা সার্ভিস পাবার ক্ষেত্রকে পাঁচটি বিভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো-সেবা দেবার অবকাঠামো ও পরিবেশ, সেবার সহজলভ্যতা, কর্মীদের ব্যবহার, সমস্যা সমাধানের সময়সীমা এবং সমস্যা সমাধানের গুণগত মান। এই সেবাগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা করে স্কোর এবং তা বিশ্লেষণ করা হয়। ঢাকা এবং অন্যান্য বড় শহরগুলোতে দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি, স্যামসাং ও হুয়াওয়ের উপর জরিপটি করা হয়েছে ।

শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমি বাংলাদেশের জন্য এটা অত্যন্ত গর্বের যে, এই সময়ে বিক্রয়োত্তর সেবায় বাংলাদেশে সেরা ব্য্যান্ড হিসেবে নির্বাচিত হয়েছে। এটি অবশ্যই আমাদের লক্ষ্য পূরণে গ্রাহকদের অভিজ্ঞতা বাড়িয়ে আরও কাছাকাছি নিয়ে আসতে এবং শাওমির সঙ্গে গ্রাহকদের সংযোগ আরও বাড়াতে সহায়তা করেছে। সেবার মান অবশ্যই আমাদের কাছে সফলতার অন্যতম একটা স্তম্ভ এবং সারাদেশে বিক্রয়োত্তর এবং গ্রাহক সেবায় সর্বোত্তম উদ্ভাবনী ব্যবস্থাগুলো বাস্তাবায়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সীমিত পরিসরে ব্যবসায়িক কর্মকাণ্ড শুরু হওয়ায় শাওমি কোভিড-১৯ মোকাবিলায় দেশব্যাপী কাজ করা সম্মুখ যোদ্ধা তথা সেনাবাহিনী, পুলিশ সদস্য এবং মেডিকেল ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের জন্য বিনামূল্যে বিক্রয়োত্তর সেবা প্রদান শুরু করছে। একই সঙ্গে স্মার্টফোনের খুচরা যন্ত্রাংশে তাদের জন্য ছাড়ও দিচ্ছি। শাওমির প্রতি আপনাদের অগাধ ভালোবাসা এবং সমর্থন পেয়ে আমরা খুবই কৃতজ্ঞ। কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই করে জাতিকে রক্ষা করতে যে সকল সম্মুখভাগের কর্মীরা কাজ করে যাচ্ছেন, তাদের জন্য এই সেবা দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের সুরক্ষিত রাখতে যে হিরোরা কাজ করছেন তাদের পাশে থেকে সহযোগিতা করার এটাই শ্রেষ্ঠ সময়।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে জোরদার করতে টেকনিক্যাল ওয়ার্কশপ...

আর্থিক অপরাধ প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের সাথে বিকাশের ধারাবাহিক মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন জুয়া, হুন্ডি এবং মানি লন্ডারিংয়ের মতো...

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সিএসই রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি