বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
26.5 C
Dhaka

ফোনে ইন্টারনেট সমস্যা? সমাধানে দেখে নিন এই ৫ কৌশল

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে অনেক। তবে অনেক সময় ফোনে ইন্টারনেট ব্যবহারে সমস্যা দেখা যায়। যা নিয়মিত কাজকে বাধাগ্রস্ত করে। অনেক সময় ফোনের ইন্টারনেট প্যাকেজ বা ডেটা প্ল্যানের কারণে এমন সমস্যা দেখা দিতে পারে। তবে ডেটা প্ল্যান ঠিক থাকলে ফোনে কিছু বিষয় পরীক্ষা করে দেখে নেওয়া যেতে পারে। অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট কাজ না করলে যে পাঁচটি বিষয় পরীক্ষা করতে হবে, তা দেখে নেওয়া যাক।

ফোন রিস্টার্ট

স্মার্টফোনের যেকোনো সমস্যা সমাধানের সাধারণ কৌশল হলো ফোন রিস্টার্ট করা। ইন্টারনেট সংযোগে সমস্যা হলে ফোন রিস্টার্ট করে দেখা যেতে পারে। ফোন রিস্টার্ট করে কিছু সময় অপেক্ষা করে আবার ফোনে ইন্টারনেট চালু করতে হবে। এভাবে ফোনের সাময়িক ত্রুটির সমাধান করা যেতে পারে।

ফোনের অপারেটিং সিস্টেম হালনাগাদ করা

সফটওয়্যার হালনাগাদ না করলে ফোনে বিভিন্ন সমস্যা দেখা যায়। সফটওয়্যার হালনাগাদ করলে বিভিন্ন ত্রুটির সমাধান করা যায়। এ জন্য সব সময় হালনাগাদ সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে। ফোনে হালনাগাদ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে কি না, তা সেটিংস মেনুতে গিয়ে দেখা যাবে। এ জন্য ফোনের সেটিংসে গিয়ে সিস্টেম আপডেটে যেতে হবে। সেখানে অপারেটিং সিস্টেম হালনাগাদের প্রয়োজন হলে তার নোটিফিকেশন দেখা যাবে।

ফোনের ক্যাশ মেমোরি মুছে ফেলা

ফোনে ব্যবহৃত সব অ্যাপই নিয়মিত তথ্য জমা করতে থাকে। এগুলো ক্যাশ মেমোরিতে জমা হয়। এর ফলে ইন্টারনেট সংযোগ ব্যাহত হতে পারে। এমনকি ফোনের কার্যক্ষমতাও কমে যায়। তাই অ্যাপে জমে থাকা ক্যাশ মেমোরি নিয়মিত মুছে ফেলতে হবে। ফোনের মেমোরির পরিবর্তে এসডি কার্ড বা অনলাইনে ড্রপবক্স, গুগল ড্রাইভের মতো সেবা ব্যবহার করতে পারেন। মুঠোফোনের ক্যাশ মেমোরি যখন ভরা থাকে, যন্ত্রটিও তখন ধীরগতির হয়ে যায়, আর এ জন্য ইন্টারনেটের গতিও কমে যায়।

কোন অ্যাপে কত ডেটা খরচ

অনেক বেশি ডেটা খরচ হয়, এমন অ্যাপ এবং পটভূমিতে সচল থাকে—এমন অনেক অ্যাপ থাকলে তা ইন্টারনেটের গতিতে নেতিবাচক প্রভাব ফেলে। ফোনের সেটিংসে গিয়ে কোন অ্যাপে কত ডেটা খরচ হয়, তা দেখে নিতে হবে। এ ছাড়া পটভূমিতে চালু থাকা নির্দিষ্ট অ্যাপের ডেটা খরচের মাত্রা সীমিত করে দেওয়া যেতে পারে।

নেটওয়ার্ক সেটিংস রিসেট

ফোনের নেটওয়ার্ক সেটিংসের কারণে ইন্টারনেট সংযোগ ব্যাহত হতে পারে। ফোনের নেটওয়ার্ক সেটিংসে গিয়ে যাচাই করতে হবে সঠিক নেটওয়ার্কে যুক্ত আছে কি না। নেটওয়ার্ক রিসেট করতে ফোনের সেটিংস মেনু থেকে জেনারেল ম্যানেজমেন্ট অপশনে যেতে হবে। এরপর রিসেট থেকে রিসেট নেটওয়ার্ক নির্বাচন করতে হবে।-সূত্র : প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি