শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
26.9 C
Dhaka

পাবলিক, প্রাইভেট ও মিডিয়ার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ প্রতিবেদক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছেন, সরকার, একাডেমিয়া, শিল্প, এনজিও, আন্তর্জাতিক এনজিও এবং মিডিয়ার মতো বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ গত এক দশকে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে বৈপ্লবিক অগ্রগতি প্রত্যক্ষ করেছে। আগামী ১৭ বছরের মধ্যে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন করা হবে। যেখানে বাংলাদেশের একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে, মাথাপিছু আয় হবে ১২,৫০০ ডলার, আমাদের কমপক্ষে ৫০টি ইউনিকর্ন এবং ৫০ বিলিয়ন ডলারের আইসিটি শিল্প থাকবে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর আমারি হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এর যৌথ উদ্যোগে গভস্ট্যাকের সহযোগিতায় সরকারের ডিজিটাল রূপান্তর বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, আইটিইউ এর আঞ্চলিক পরিচালক (এশিয়া-প্যাসিফিক) অতসকো ওকোডা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ, এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর প্রকল্প পরিচালক এবং এজেন্সি টু ইনোভেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ভূঞা, এটুআই পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে তাঁর ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমরা তাকাব এমন এক পৃথিবীর দিকে, যেখানে বিজ্ঞান ও কারিগরি জ্ঞানের বিস্ময়কর অগ্রগতির যুগে মানুষের সৃষ্টি ক্ষমতা ও বিরাট সাফল্য আমাদের জন্য এক শঙ্কামুক্ত উন্নত ভবিষ্যৎ গঠনে সক্ষম।” পারমাণবিক যুদ্ধের হুমকি থেকে উন্নত ভবিষ্যত এবং বিশ্বব্যাপী প্রযুক্তি এবং সংস্থান ভাগ করে নেওয়ার উপর ভিত্তি করে যাতে সর্বত্র মানুষ একটি শালীন জীবনের ন্যূনতম শর্ত উপভোগ করতে শুরু করতে পারে।” প্রতিমন্ত্রী পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার জন্য আহবান জানান।

উল্লেখ্য, সরকারি সেবার অভিগম্যতা, সেবা ডিজাইনে ইন্টারঅপারেবিলিটি নিশ্চিতকরণে ‘Whole of Government Digital Transformation Leveraging GovStack’ শীর্ষক দু’দিনব্যাপী (২৬ ও ২৭ জুন) এক আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করা হয়েছে। উক্ত কর্মশালার মূল লক্ষ্য হলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগসমূহের এসংক্রান্ত অর্জনসমূহ তুলে ধরা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বৈশ্বিক পর্যায়ে অগ্রগতি বিনিময় এবং গভস্ট্যাক-এর সাথে অংশীদারিত্বে ভবিষ্যত কর্মকৌশল নির্ধারণ করা।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি