রবিবার, মে ৩১, ২০২৬
29 C
Dhaka

দারাজে চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার নিয়োগ

spot_img

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: সম্প্রতি, দেশের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ এর কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগে চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার পদে এ.এইচ.এম. হাসিনুল কুদ্দুস (রুশো) -কে নিয়োগ দিয়েছে।         

দারাজে যোগদানের পূর্বে হাসিনুল কুদ্দুস বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের গভর্নমেন্ট অ্যান্ড স্টেকহোল্ডার রিলেশনস -এর পরিচালক পদে কাজ করেছেন। কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্সে ১২ বছর কাজ করার অভিজ্ঞতাসহ হাসিনুল কুদ্দুসের ১৭ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি গ্রামীণফোন লিমিটেড, হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি দারাজে এখন নতুন পদে তার এই অভিজ্ঞতা ও দূরদৃষ্টি কাজে লাগাবেন।

এ ব্যাপারে দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ.এইচ.এম. হাসিনুল কুদ্দুস বলেন, ‘আমি নতুন চ্যালেঞ্জ নিয়ে দারাজের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হিসেবে কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। আমি প্রযুক্তির ব্যবহার এবং সমাজ ও অর্থনীতির বিকাশের লক্ষ্যে পরিবর্তনে বিশ্বাসী। এছাড়াও, আমি সাধারণ মানুষের ক্ষমতায়নে কাজ করে তাদের অসাধারণ কিছু অর্জনে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। লক্ষাধিক ক্রেতা ও বিক্রেতা দারাজের ওপর যে আস্থা রেখেছেন, আমার কাছে তা অত্যন্ত মূল্যবান এবং আমরা তাদের উদ্ভাবনী গ্রাহক সেবা প্রদানে আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রাখব।’

দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘এ.এইচ.এম. হাসিনুল কুদ্দুসের কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স নিয়ে গভীর জ্ঞান ও সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, যা দারাজ এবং সামগ্রিকভাবে দেশের ই-কমার্স খাতের উন্নয়নে ভূমিকা রাখবে। আমরা আত্মবিশ্বাসী যে, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হিসেবে তিনি তার নতুন চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করবেন।’

 

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি