শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
28 C
Dhaka

ডেঙ্গু টেস্টে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া ডেঙ্গু রোগের নির্ণয় ও চিকিৎসার জন্য জরুরি টেস্ট করতে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। এভারকেয়ার হাসপাতাল, ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার, কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার, মেডিনোভা মেডিকেল সার্ভিসেস ও প্রো-অ্যাকটিভ হাসপাতালের নির্ধারিত ডেঙ্গু টেস্টের ক্ষেত্রে অফারটি গ্রহণ করা যাবে ৬ নভেম্বর ২০২৪ পর্যন্ত।

এভারকেয়ার হাসপাতালে ডেঙ্গু টেস্ট সার্ভিসে ৩০০ অথবা ৪০০ টাকা বিকাশ পেমেন্টে ৫০ টাকা, ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার-এ ৭০০ অথবা ১,০০০ অথবা ১,৪০০ টাকায় ৫০ টাকা, কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার-এ ৯০০ টাকায় ৫০ টাকা এবং মেডিনোভা মেডিকেল সার্ভিসেস-এ ১,০০০ টাকায় ১০০ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই ক্যাশব্যাক অফারটি গ্রহণ করতে পারবেন।

এছাড়া, প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডেঙ্গু টেস্ট প্যাকেজে ১,০৬০ টাকা বিকাশ পেমেন্টে থাকছে ১০০ টাকা ডিসকাউন্ট। অফার চলাকালীন একজন গ্রাহক যতবার প্রয়োজন ততবার ডিসকাউন্ট অফারটি গ্রহণ করতে পারবেন।

বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে, *২৪৭# ডায়াল করে, অ্যাপ থেকে অথবা কিউআর স্ক্যান করে সরাসরি ভিসা কার্ড দিয়ে এবং বাংলা কিউআর ব্যবহার করে বিকাশ পেমেন্টের মাধ্যমে অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি