রবিবার, জুলাই ২৬, ২০২৬
28.9 C
Dhaka

জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব- নাহিদ ইসলাম

টেকভিশন২৪ ডেস্ক:  নতুন বাংলাদেশে কাজ করছি। আমরা যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছি একইভাবে নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।

আজ গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের উদ্যোগে বনানী মাঠে স্থাপিত পূজা মন্ডপ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা শাখা আয়োজিত পূজা মন্ডপ পরিদর্শন কালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার। তার‌ই অংশ হিসেবে এবারের দুর্গাৎসবে একদিনের ছুটি বৃদ্ধি করা হয়েছে এবং ৫ আগস্টের পর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে। আমরা চাইবো বাংলাদেশ যেন কখনোই কেউ ধর্মীয় চর্চা বা ধর্মীয় স্বাধীনতায় বাধা দিতে না পারে এবং যারা এই কাজটি করবে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করে তা সমাজে নিদর্শন হিসেবে রাখা হবে। আমরা আন্তধর্মীয় সম্প্রীতি চাই। নতুন বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে সকলের আত্মত্যাগ রয়েছে। যখন আমরা গুলি খেয়েছি তখন সে গুলি হিন্দু মুসলমান ভাগ করেনি। যারা সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে তারাই নির্যাতিত হয়েছে। কোন একটি সম্প্রদায় যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে অন্য সম্প্রদায়ের জন্য তা সুখকর হবে না। আমরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবো। গণঅভ্যুত্থানের সুবিধা সকলেই পাবে সেখানে কোন বৈষম্য থাকবেনা এটাই আমাদের প্রতিশ্রুতি।

পরিদর্শনকালে সংখ্যালঘু অধিকার আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি সুস্মিতা কর, লিংকন দত্ত সহ স্থানীয় সনাতন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির পরবর্তী চালিকা শক্তি: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি