সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
34 C
Dhaka

এক্সবক্স অ্যান্ড্রয়েড অ্যাপে গেম ডাউনলোডের সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: এক্সবক্স অ্যান্ড্রয়েড অ্যাপে এখন থেকে গেম কেনা যাবে। এক্সবক্সের গেমাররা এখন থেকে গেম কিনে বা ডাউনলোড করে খেলতে পারবে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক ঘোষণায় এ কথা জানান এক্সবক্সের প্রেসিডেন্ট সারাহ বন্ড। এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর এখন।

এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে গুগলের মোবাইল স্টোর চালুর জন্য আদালতের রায় গেমারদের আরো সহজে ও আরামদায়কভাবে খেলার সুবিধা দেবে।

মূলত চার বছরের বেশি সময় ধরে গুগলের সঙ্গে এপিক গেমসের অ্যান্টিট্রাস্ট মামলা চলমান রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জেলা পর্যায়ের বিচারক জেমস ডোনাটো রায় দিয়েছেন। রায়ে বলা হয়, এখন থেকে থার্ড পার্টি অ্যাপ স্টোরগুলো গুগলের প্লে লাইব্রেরি ব্যবহার করতে পারবে। এছাড়াও অন্যান্য প্লাটফর্মে অ্যান্ড্রয়েড অ্যাপ যুক্ত করতে হবে।

সিএনবিসির তথ্যানুযায়ী, অ্যান্ড্রয়েড অ্যাপ থেকেই গেমাররা তাদের এক্সবক্স কনসোলে গেম ডাউনলোড করতে পারবে। অন্যদিকে গেম পাস আল্টিমেটের সাবস্ক্রাইবাররা তাদের স্মার্টফোনে গেম স্ট্রিম করতে পারবে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গেমাররা অ্যাপ থেকে সরাসরি গেম কিনতে পারবে না। অন্যদিকে আদালতের রায় অনুযায়ী, এখন থেকে গুগল ডেভেলপারদের ইন অ্যাপ বিলিং সিস্টেম ব্যবহারে বাধ্য করতে পারবে না।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

নববর্ষে ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে থাকবেন তাহসান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন...

ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ এমপ্লায়্যাবিলিটি সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা শিক্ষিত তরুণদের প্রথাগত ডিগ্রির মোহ থেকে...

বিসিএসের উদ্যোগে মাদারবোর্ড রিপেয়ার ও সার্ভিসিং কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: সম্ভাবনাময় তরুণদের দক্ষতানির্ভর কর্মসংস্থানের সুযোগ করে দিতে...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি