রবিবার, জুন ১৪, ২০২৬
34.7 C
Dhaka

এসএমএস এর ৩০ বছর পূর্তি গেল ৩ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্কঃ সারা পৃথিবীতে ক্ষুদেবার্তা বা এসএমএস বেশ জনপ্রিয়। দূরের মানুষের কাছে মনের ভাব প্রকাশের সহজ মাধ্যম এটি। ‘শর্ট মেসেজ সার্ভিস’ বা এসএমএস-এর ৩০ বছর পূর্তি হয়েছে ৷ ১৯৯২ সালের ৩ ডিসেম্বর প্রথম এসএমএসটি পাঠানো হয়েছিল।

আন্তর্জাতিক ওয়েবসাইট ইডিএন নেটওয়ার্ক এর তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের আইটি সংস্থা সেমা গ্রুপের ২২ বছর বয়সি আইটি কর্মী নেইল পাপওয়ার্থ বিশ্বের প্রথম এসএমএস পাঠান। তিনি তার মেসেজটি পাঠান বন্ধু রিচার্ড জারভিসের মোবাইল ফোনে। তবে এই মেসেজ পাঠানোর জন্য কোনও মোবাইল ফোন ব্যবহার করেননি নেইল। তারিখটা যেহেতু ছিল ৩ ডিসেম্বর, তাই ২৫ ডিসেম্বর বড়দিনের শুভেচ্ছা জানিয়ে নেইল বন্ধুকে লিখেছিলেন, ‘মেরি ক্রিসমাস’।

 মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসএম ক্যারিয়ার ওমনিপয়েন্ট কমিউনিকেশনস সে দেশে প্রথম টেক্সট ম্যাসেজিংয়ের কাঠামো তৈরি করে। তা ছাড়িয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে। সেই সময় ১৬০ শব্দের বেশি এসএমএস পাঠানোর সুযোগ ছিল না।

গত বছর এক লাখ সাত হাজার ইউরোতে বিক্রি হয়েছে বিশ্বের এই প্রথম এসএমএস, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় এক কোটি তিন লাখ টাকা।

ফ্রান্সের রাজধানী প্যারিসে এই নিলাম হয়। নিলাম থেকে পাওয়া পুরো অর্থ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের টেলিকম প্রতিষ্ঠান ভোডাফোন কোম্পানি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নন-ফাঞ্জিবল টোকেনের (এনএফটি) আকারে এই এসএমএস বিক্রি করা হয়। যা ডিজিটাল যুগে ইতিহাস তৈরি করেছে। 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

সর্বশেষ

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

পরিবেশবান্ধব ক্যাম্পাসের আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাস ২০২৬...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

অর্থ বিল ২০২৬-এ ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিকি

টেকভিশন২৪ ডেস্ক: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি