শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

এবার নিজস্ব এআই সার্চ ইঞ্জিন চালু করল ফোর্বস

ব্যবহারকারীকে ‘পার্সোনালাইজড’ সার্চের সুবিধা দিতে গুগল ক্লাউডের মাধ্যমে জেনারেটিভ এআইভিত্তিক এক সার্চ প্ল্যাটফর্মের বেটা সংস্করণ চালু করেছে মার্কিন বাণিজ্য সাময়িকী ফোর্বস। মার্কিন এই প্রকাশনা কোম্পানির প্রতিষ্ঠাতা বি.সি. ফোর্বসের স্ত্রীর নামে নতুন এই প্ল্যাটফর্মটির নাম দেওয়া হয়েছে ‘অ্যাডিলেইড’, যা ব্যবহার করে পাঠকরা বিভিন্ন সাধারণ বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন।

তাদের প্রশ্নের জবাবে বিভিন্ন নিবন্ধের সাজেশন দেখাবে প্ল্যাটফর্মটি…তবে, সেটি ফোর্বসে লেখা নিবন্ধগুলোর আওতার মধ্যে থাকতে হবে। ফোর্বসের ডিজিটাল ও তথ্য বিভাগের প্রধান ভাদিম সুপিটস্কি বলেন, কোম্পানির লক্ষ্য হচ্ছে সার্চ ও নিবন্ধ উভয় ক্ষেত্রেই ব্যবহারকারীর সম্পৃক্ততা বাড়ানো। “সার্চের ক্ষেত্রে আমরা ভালোমানের সম্পৃক্ততা দেখতে পেয়েছি। তাই আমরা ভেবেছি, জেনারেটিভ এআই প্রযুক্তির মাধ্যমে তথ্য খুঁজতে চাওয়া ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর ভালো সুযোগ এটি।” –প্রযুক্তি সাইট ভার্জকে বলেন সুপিটস্কি। উদাহরণ হিসেবে ধরা যায়, ফোর্বসের ওয়েবসাইটে থাকা ‘অ্যাডিলেইড’ বাটনে চাপ দিয়ে ‘নেব্রাস্কা অঙ্গরাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তি কে?’ এমন প্রশ্নও করতে পারবেন পাঠক। পরবর্তীতে ফোর্বসের লাইব্রেরি ব্যবহার করে সাইটের বিভিন্ন সংবাদ নিবন্ধ, মতামত ও তালিকা থেকে ওয়ারেন বাফেটের সারাংশ দেখাবে অ্যাডিলেইড।

এ ছাড়া, ব্যবহারকারীর পড়ার সম্ভাবনা আছে, বাফেট সম্পর্কিত এমন নিবন্ধগুলোরও খোঁজ দেবে সার্চ ইঞ্জিনটি। এর নমুনায় ব্যবহারকারীর সঙ্গে কথোপকথন অব্যাহত রেখে অ্যাডিলেইডের সম্পূরক প্রশ্নের জবাব দেওয়ার সক্ষমতাও দেখিয়েছেন সুপিটস্কি, যেখানে আগের প্রশ্ন মনে রেখে বাফেট সম্পর্কে আরও কিছু তথ্য প্রকাশ করতে দেখা যায় সার্চ ইঞ্জিনটিকে। এদিকে, জেনারেটিভ এআই প্রযুক্তি চালু করছে অন্যান্য মিডিয়া কোম্পানিও।

তবে, এআইয়ের তৈরি করা নিবন্ধ নিয়ে সম্প্রতি বিতর্ক সৃষ্টি হয়। এর আগে অগাস্টে নিজস্ব সাইটে এআই চ্যাটবট যোগ করেছে ম্যাকওয়ার্ল্ড, পিসিওয়ার্ল্ড, টেক অ্যাডভাইজর ও টেক হাইভের মতো প্রযুক্তিবিষয়ক সাইটগুলো, যেখানে পাঠকদেরকে বিভিন্ন নিবন্ধের ভিত্তিতে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছে। সুপিটস্কি বলেন, অ্যাডিলেইড ফোর্বসের তৈরি করা প্রথম জেনারেটিভ এআই টুল হলেও, এআই নিয়ে তাদের প্রথম কাজ নয় এটি।

২০১৯ সালে ‘বার্টি’ নামের এআই টুল তৈরি করেছিল কোম্পানিটি, যেটির মাধ্যমে বিভিন্ন লেখার ধাঁচ নিয়ে পরামর্শ নিয়ে থাকেন ফোর্বসের সংবাদ কর্মীরা

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি