রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.2 C
Dhaka

এক্সপোর্ট এক্সিলেন্স ক্যাটাগরিতে সেরা সার্ভিসইঞ্জিন 

টেকভিশন ডেস্ক: দেশের আইসিটি সেক্টর ও আউটসোর্সিংয়ে রপ্তানি আয়ের ক্ষেত্রে অসাধারণ অবদান এবং স্বীকৃতি স্বরূপ বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০-এ “এক্সপোর্ট এক্সিলেন্স” বিভাগে প্রথম স্থানে পুরস্কৃত হয়েছে সার্ভিসইঞ্জিন লিমিটেড। গত রবিবার হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে মনোনীত প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের আইসিটি সেক্টর খাতে বিশেষ অবদান রাখায় বিজয়ী প্রতিষ্ঠান সার্ভিসইঞ্জিনের চিফ অপারেটিং অফিসার সৈয়দ আকরাম হোসেন কোম্পানির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুনায়েদ আহমেদ পলক, প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

অসামান্য গ্রাহক পরিষেবা, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার জন্য এবং সামঞ্জস্যপূর্ণ ব্যবসা কর্মক্ষমতার জন্যে, ‘দি গ্লোবাল আউটসোর্সিং ১০০’ তালিকায় শীর্ষ ১০ এর মধ্যে ‘রাইজিং স্টার’ (IAOP দ্বারা স্বীকৃত) হিসাবে ক্রমাগত ছয়বার স্থান করে নেয়া একমাত্র বাংলাদেশি এই প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য নানাবিধ স্বীকৃতি পেয়ে আসছে। সার্ভিসইঞ্জিন লিমিটেড-এর চেয়ারম্যান এ. এস. এম. মহিউদ্দিন মোনেম ২০১৬-১৭ অর্থবছরের “ডিজিটাল বাংলাদেশ এবং ভিশন ২০২১” এ অবদানের জন্যে টানা ছয়বার জাতীয় রপ্তানি স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন।

আউটসোর্সিং খাতে বিশেষ অবদান রাখায় সার্ভিসইঞ্জিন লিমিটেড ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে বেসিস এর কাছ থেকে পুরস্কারের সম্মাননা পেয়েছে। এছাড়া জাতীয় আয় বৃদ্ধি ও শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে হাই-টেক শিল্পখাতে সার্ভিসইঞ্জিন লিমিটেড বিগত ১৪ বছরের ও বেশি সময় ধরে সফলতা অর্জন করে আসছে।

সার্ভিসইঞ্জিন লিমিটেড দেশের অন্যতম ব্যবসায়িক গ্রুপ আব্দুল মোনেম লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। দেশের শীর্ষস্থানীয় বিজনেস প্রসেস আউটসোর্সিং কোম্পানি সার্ভিসইঞ্জিনের দেশের বাইরেও বিভিন্ন স্থানে সেবাকেন্দ্র রয়েছে। তারা বিভিন্ন দেশে ব্যাংক অফিস প্রসেসিং, ডিজিটাল এডভারটাইসিং অপারেশন, ওয়েব এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা এগ্রিগেশন, কোয়ালিটি এস্যুরেন্স এবং ডিজিটাল পাবলিশিং টেস্ট, ফিনান্সিয়াল রিস্ক এবং কমপ্লায়েন্স সেক্টরে সেবা প্রদান করে থাকে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি