মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
24 C
Dhaka

ইসিএস-এর ২০২৩-২০২৪ মেয়াদকালের দুই পদ ছাড়া বাকি পদে নির্বাচন চলছে

টেকভিশন২৪ ডেস্কঃ চলছে এলিফ্যান্ট রোড কমপিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র (ইসিএস) নতুন নেতৃত্ব বাছাইয়ের জন্য ২০২৩-২০২৪ মেয়াদকালের ১১ সদস্যের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ (ইসি) এর নির্বাচন। 

আজ ২১ ডিসেম্বর (বুধবার) ঢাকার এলিফ্যান্ট রোডের আইসিটি খাতের ব্যবসায়ীদের বাণিজ্যিক সংগঠন এলিফ্যান্ট রোড কমপিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস) এর ২০২৩-২০২৪ মেয়াদকালের ১১ সদস্যের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ (ইসি) এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে ভোটার হয়েছেন ৯৭৬ জন। ইসিএস ভোটাররা ইসি নির্বাচনে ১১ সদস্যের নুতন কমিটি গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে বেছে নিবেন। এবারের নির্বাচনে ১১টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে ইসিএস’র প্রধান কার্যালয়ে (৯৫ সিটি সুপার মার্কেট-৫ম তলা, নিউ এলিফ্যান্ট রোড)। ভোট গননা এবং নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষনা করা হবে একই দিনে। নির্বাচনের ফলাফল বিষয়ে কোন আপত্তি থাকলে তার ওপর শুনানী, নিষ্পত্তি এবং চূড়ান্ত ফলাফল ঘোষনা ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়।

উল্লেখ্য, ইসিএস’র সিনিয়র সদস্যরা বিশেষ করে যারা শাররিকভাবে অসুস্থ্য তাদের জন্য পাঁচতলায় নির্ধারিত ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়তে না হয় তাই নিচতলায় ভোট দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

ইসিএস এর ২০২৩-২০২৪ মেয়াদকালের ইসি নির্বাচনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হলেন অ্যাডভান্স কমপিউটার টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার চৌধুরি মো. আসলাম এবং নির্বাচন বোর্ডের সদস্যদ্বয় হলেন মাইক্রোওয়ে সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুজ্জামান ও বারি কমপিউটারের স্বত্তাধিকারি এম এস ওয়ালীউল্লাহ।

ইসিএস এর ২০২৩-২০২৪ মেয়াদকালের ১১ সদস্যের দ্বিবার্ষিক ইসি নির্বাচনে সভাপতি এবং সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে একক প্রার্থী থাকায় এই দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেনা। বাকি ৯টি ইসি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান সভাপতি টেক হিলের মোস্তাফিজুর রহমান তুহিন দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হচ্ছেন। পাশাপাশি কমপিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশন-২ এর মো. আমিনুল ইসলাম সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হচ্ছেন। উল্লেখ্য, ২১ ডিসেম্বর নির্বাচন বোর্ড চুড়ান্ত ফলাফল ঘোষনা করবেন।

৯টি ইসি পদে প্রতিদ্বন্দি প্রার্থীরা হলেন
সহসভাপতি: এই পদে দুইজন প্রার্থী হলেন মিজান ট্রেডের আনিসুর রহমান এবং বিজনেস কমপিউটারের মো. তসলিম।

সাধারণ সম্পাদক: এই পদে দুইজন প্রার্থী হলেন টেকনো প্যালেসের শেখ মাঈনউদ্দিন মজুমদার (সোহাগ) এবং ন্যানো টেকনোলজির এ কে এম মিজানুর রহমান পলাশ।

যুগ্ম সাধারণ সম্পাদক: এই পদে দুইজন প্রার্থী হলেন উইন ট্রেড ইন্টারন্যাশনালের মো, জাহাঙ্গীর আলম এবং কমপিউটার আর্কাইভস আইটি সার্ভিসেস অ্যান্ড সলিউশনের মো. কামাল হোসেন।
কোষাধ্যক্ষ: এই পদে দুইজন প্রার্থী হলেন মো. আনিসুর রহমান (শিপন) এবং কমপিউটার ওয়াার্ল্ড কমিউনিকেশনের নাসির আহমেদ।

আইসিটি সম্পাদক: এই পদে দুইজন প্রার্থী হলেন এস এম কমপিউটারের মো. সানোয়ার হোসেইন এবং রেইন ড্রপস আইটির মো. মাসুদ আলম।

প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক: এই পদে তিনজন প্রার্থী হলেন পিসি সলিউশন ল্যাবের মো. আসলাম হোসেইন রিপন, এ কে কমপিউটারের মো. আরশাদ খান এবং বাংলা কমপিউটারের মো. আব্দুল কাদির।

৩টি নির্বাহী সদস্য: এই পদে পাঁচজন প্রার্থী হলেন থ্রি স্টার ট্রেডিংয়ের মো. মনু মিয়া (মনির হোসেন), তানভির কমপিউটারের মো. তানজিল, দ্যা মাম আইটির ফজলুর রহমান (মানিক), আল্ট্রা টেকনোলজির মো. সোহেল বেপারি এবং মাস্টার কমপিউটারের কবির হোসেইন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

সর্বশেষ

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

লেনোভো অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং...

ডিজিটাল রূপান্তরে ভিওনের ৩০ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের বৈশ্বিক কার্যক্রমের...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু

টেকভিশন২৪ ডেস্ক: প্রয়াত ফাহিম সালেহের স্বপ্ন এগিয়ে নিতে কাজ...

নতুন স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দাম ১৬,৯৯৯ টাকা

দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি