বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
21 C
Dhaka

সহজে যোগাযোগের জন্য নতুন ফিচার ‘আইবাবল’ নিয়ে এলো ইমো

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, অ্যান্ড্রয়েড সংস্করণে ‘আইবাবল’ নামক নতুন একটি ফিচার চালু করেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। এর মাধ্যমে প্রযুক্তিপ্রেমীরা আরও সহজ ও কার্যকরী উপায়ে যোগাযোগ করতে সক্ষম হবে। এই ফিচারের ফলে বন্ধুদের দেয়া মেসেজ স্ক্রিনে বেলুনের (বাবল) মতো ভেসে থাকবে, আর তাই ব্যবহারকারীরা কোনো প্রয়োজনীয় মেসেজ মিস করবেন না। এভাবে প্রিয়জনদের সাথে সম্পর্ক হবে আরও দৃঢ়।

অন্য কাজ করার সময় এই ফিচারটি ব্যবহারকারীদের তাদের মেসেজ (যা স্ক্রিনে বেলুনের মতো ভাসবে) সহজে লক্ষ্য করতে সাহায্য করবে। ফলস্বরূপ, তারা তাদের কাছের মানুষদের সাথে আরও কার্যকর উপায়ে যোগাযোগ বজায় রাখতে বা বন্ধন দৃঢ় করতে সক্ষম হবেন। এই ফিচারটি ব্যবহারের সময় ব্যবহারকারীরা প্রয়োজনীয় স্বাধীনতা পাবেন। ব্যবহারকারীরা ‘অল কন্ট্যাক্টস’ বা নির্বাচিত সর্বোচ্চ পাঁচজন কাছের মানুষের জন্য ‘মেসেজ অ্যালার্ট’ ফিচারটি ব্যবহার করতে পারবেন। নির্বাচিত পরিচিতজনেরা ব্যবহারকারীদের সাথে যোগাযোগ শুরু করলে, সেসব বন্ধুদের অ্যাভাটার এবং চ্যাট যদি থাকে তা স্ক্রিনে ভেসে উঠবে এবং ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে তা দেখতে পাবেন।   

নতুন এই আইবাবল ফিচারটি ব্যবহারকারীদের বেশ কিছু সুবিধা প্রদান করবে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যা ব্যবহারকারীদের কাছের মানুষদের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করবে। ফলে একজন ইমো ব্যবহারকারী তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদেরকে অগ্রাধিকার দিতে পারবেন। এছাড়াও ইমো’র আইবাবল চ্যাট অপশনের জন্য স্ক্রিনে অল্প জায়গা প্রয়োজন হয় এবং ব্যবহারকারীর কাছের মানুষদের অনলাইন স্ট্যাটাস সম্পর্কিত নোটিফিকেশনের সুবিধাও যুক্ত করা হয়েছে এই ফিচারটিতে।

এই ফিচারটি সক্রিয় করতে, ব্যবহারকারীদের ইমো অ্যাপের প্রোফাইল পেইজে প্রবেশ করে ‘আইবাবল’ ফিচারটি খুঁজে বের করে তাতে ট্যাপ করতে হবে। এরপর, আইবাবল ফিচারের পেইজে, ‘টার্ন অন সুইচ’ সক্রিয় করতে হবে। সক্রিয় করার পর, ব্যবহারকারীরা ‘মেসেজেস’ এবং ‘অনলাইন নোটিফিকেশন’ এর জন্য বিভিন্ন ইউজার গ্রুপ বেছে নিতে পারবেন। এছাড়াও, ব্যবহারকারীরা ‘ফ্লোটিং বাবল’ এ চাপ দিয়ে একে স্ক্রিনের নীচের কেন্দ্রে ‘X’ চিহ্নের কাছে টেনে এনে এই ফিচারটি সরিয়ে ফেলতে পারবেন।

ইমো ব্যবহার করতে ইচ্ছুক ব্যাক্তিরা অ্যাপটি ফ্রি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

এই সপ্তাহের জনপ্রিয়

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

সর্বশেষ

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

টেকভিশন২৪ ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে আনুষ্ঠানিকভাবে নতুন গ্লোবাল...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি