বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

ই-ক্যাব নির্বাচনে শমী কায়সারের অগ্রগামী প্যানেল ৮ পদে ও চেইঞ্জ মেকার্স ১টিতে জয়ী

spot_img

টেকভিশন২৪ প্রতিবেদক: ই-ক্যাব ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতায় ও বিপুল ভোটে শমী কায়সারের প্যানেল অগ্রগামী বিজয়ী হয়েছে।

ই-ক্যাব এর প্রথমবারের মতো অংশগ্রহন মূলক নির্বাচনের ৯টি কার্যনির্বাহী পদের মধ্যে ৮টি পদে অগ্রগামী প্যানেল এবং দ্যা চেইঞ্জ মেকার্স প্যানেল থেকে ১টি পদে জিতেছে।

গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডিতে সাইয়্যেদানা কমিউনিটি সেন্টারে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) এর ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

এবারের নির্বাচনে অগ্রগামী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন (প্রাপ্ত ভোট অনুযায়ী ক্রম) ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের সৈয়দা আম্বারীন রেজা (৪৫৩ ভোট ), কমজগৎ টেকনোলজিসের মোহাম্মাদ আবদুল ওয়াহেদ (৩৮৬) , ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের শমী কায়সার (৩৬৫), ব্রেকবাইটের আসিফ আহনাফ (৩৩২), পেপারফ্লাই প্রাইভেট লিমিটেডের শাহরিয়ার হাসান (৩০৮), রেভারি করপোরেশন লিমিটেডের নাসিমা আক্তার নিশা (৩০৭), ডায়াবেটিস স্টোর লিমিটেডের মোহাম্মাদ সাহাব উদ্দিন (২৮৭), ডিজিটাল হাব সলিউশনস লিমিটেডের মোহাম্মাদ সাইদুর রহমান (২৭৩)।
 

অপরদিকে দ্যা চেইঞ্জ মেকার্স প্যানল থেকে জিতেছেন সেবা ডট এক্সওয়াইজেডের মো. ইলমুল হক সজিব (২৭০)

নির্বাচনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকারস ও ঐক্য নামে তিনটি প্যানেলে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী কার্যনির্বাহী পরিষদের ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৯৫ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৬১০ জন এবং বাতিল হয়েছে ১০টি ভোট ।

এদিকে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে দ্য চেঞ্জ মেকার্স ও ঐক্য প্যানেল। মিডিয়াতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ফলাফল যেন ইসি ও প্রার্থীদের উপস্থিতিতে ম্যানুয়ালি আবার গননা করা হয়!

এবারের নির্বাচনে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন আমিন হেলালী। বোর্ডের অন্য সদস্যরা হলেন এ এইচ এম বজলুর রহমান ও মো. আবদুর রাজ্জাক। আর আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন মো. নজরুল ইসলাম খান। এই বোর্ডে সদস্য দেলোয়ার হোসেন খান ও মো. হারুনুর রশিদ।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি