বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

ই-ক্যাব নির্বাচনে আত্মপ্রকাশ করলো ‘অগ্রগামী’ প্যানেল

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ‘টুগ্যাদার টুওয়ার্ডস প্রোগ্রেস স্লোগানে বুধবার ধানমন্ডির ই-ক্যাব কার্যালয়ে একসঙ্গে মনোনয়ন পত্র দাখিল করেছেন অভিজ্ঞ-তারুণ্যের সমন্বয়ে জোটবদ্ধ হওয়া ৯ প্রার্থী।

এদের মধ্যে রয়েছেন- শমী কায়সার (ধানসিড়ি), মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল (কমজগৎ), মোহাম্মাদ সাহাব উদ্দিন (ডায়াবেটিস স্টোর), নাসিমা আক্তার (রিভারি), আসিফ আহনাফ (ব্রেকবাইট), মোহাম্মাদ সাইদুর রহমান (ডিজিটাল হাব), এম ডি রুহুল কুদ্দুস ছোটন (ফোকাস ফ্রেম), শাহরিয়ার হাসান (পেপার ফ্লাই) এবং সৈয়দা আম্বারীন রেজা (ফুডপান্ডা)।      

প্রার্থীদের মধ্যে প্রতিষ্ঠাতাকালীন ৫জন সদস্যসহ রয়েছেন প্রতিষ্ঠিত ৪ এনার্জেটিক সদস্য। এদের মধ্যে এক তৃতীয়াংশই নারী সমাজের প্রতিনিধিত্ব করছে।   

মনোনয়ন পত্র দাখিল করে “অগ্রগামী” দলনেতা শমী কায়সার বলেন, আজকে ই-ক্যাবে আসা প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মনোনয়ন কেনার হিড়িকই বলে দিচ্ছে ই-ক্যাবের ভ্যালুয়েশন কোন পর্যায়ে উন্নীত হয়েছে। আশা করছি, ই-ক্যাবের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সাধারণ ভোটাররা অভিজ্ঞ এবং এনার্জেটিক প্রতিনিধিত্বকেই বেছে নিতে ভুল করবেন না। প্যানেলের প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট যোগ্য।

তিনি আরো বলেন, একটি সংগঠন পরিচালনায় সদস্যদের সঙ্গে সখ্যতা, নিজ ব্যক্তিত্বে পরিচিতি, পরিচালন নীতি-কৌশলে দূরদর্শী ও ব্যাবসায়িক দক্ষতায় যারা এগিয়ে তাদের নিয়েই এই প্যানেল করা হয়েছে। এখানে ৯ জন প্রার্থীই তাদের নিজেদের নেতৃত্বের জায়াগায় পরীক্ষিত এবং প্রাণচঞ্চল।    

প্রসঙ্গত, আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে ইক্যাবের ২০২২-২৪ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী  কমিটি  নির্বাচনের ভোট। এর আগে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ৩০ মে। গত ১০ মে প্রকাশিত চূড়ান্ত ভোটার  তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৭৯৫ জন।

এবারের ই-ক্যাব নির্বাচনে বোর্ড চেয়ারম্যান আমিন হেলালী এবং দুই সদস্য আব্দুর রাজ্জাক ও বজলুর রহমান। বোর্ড সচিব হিসেবে আছেন আব্দুল আজিজ।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি