শুক্রবার, জুন ১২, ২০২৬
26.9 C
Dhaka

আর্থিক অন্তর্ভূক্তিতে গতি দিয়েছে ডাক বিভাগের ডিজিটাল সেবার উদ্ভাবন

টেকভিশন২৪ ডেস্ক: প্রতি সেকেন্ডে তিন জনের বেশী গ্রাহক আর্থিক অ্যাকাউন্ট খুলে ডিজিটাল লেনদেনের সঙ্গে যুক্ত হচ্ছেন। আর্থিক অন্তর্ভূক্তির চমক জাগানো এই অর্জন সম্ভব হচ্ছে বাংলাদেশ সরকারের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর উদ্ভাবনের কারণে।

গত ৭ মার্চ সব মিলে দুই লাখ ৮৭ হাজার নতুন গ্রাহক ‘নগদ’-এর অ্যাকাউন্ট খুলেছেন। যার মধ্যে ৯৫ শতাংশ গ্রাহকই অ্যাকাউন্ট খুলেছেন *১৬৭# ডায়াল করে। বাকি গ্রাহক ‘নগদ’ অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেছেন। এর আগে ৬ মার্চ এই একই প্রক্রিয়ায় দুই লাখ ৫১ হাজার গ্রাহক ‘নগদ’-এ অ্যাকাউন্ট খুলেছেন। সাম্প্রতিক সময়গুলোতে ‘নগদ’ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এই ধারা অব্যহত রয়েছে।

ডিজিটাল প্রযুক্তি গ্রহনের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াকে ‘নগদ’ এতোটাই সহজ ও সার্বজনীন করেছে যে, চাইলেই যে কোনো মোবাইল গ্র্রাহক যে কোনো সময় *১৬৭# ডায়াল করে পিন সেট করে অ্যাকাউন্ট খুলতে পারছেন। অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া ঝামেলাহীন হওয়ার কারণেই আর্থিক অন্তর্ভূক্তি হয়েছে বৈষম্যহীন ও সার্বজনীন।

যে কোনো প্রক্রিয়ায় এক সঙ্গে এতো বেশী সংখ্যক গ্রাহকের আর্থিকভাবে অন্তর্ভূক্ত হওয়ার ঘটনা বাংলাদেশে এর আগে ঘটেনি। মোবাইল ফোন অপারেটরদের কাছে যেহেতু গ্রাহকের জাতীয় পরিচয়পত্র আছে, সুতরাং *১৬৭# ডায়াল করে গ্রাহক তার আগ্রহের কথা জানানোর মুহুর্তেই জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজে থেকে গ্রাহকের তথ্য ভ্যারিফিকেশন করিয়ে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া শেষ করা হচ্ছে। 

অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সহজীকরণ এবং সাম্প্রতিক সময়ে কয়েকটি ক্যাম্পেইন চালু করার পর ‘নগদ’ প্ল্যাটফর্মে যেন গ্রাহকরা হুমড়ি খেয়ে পড়েছেন। ‘নগদ’ এর অ্যাপ ডাউনলোড বেড়ে যাওয়ায় গুগল প্লে স্টোরে ‘নগদ’ অ্যাপ এখন বাংলাদেশের মধ্যে টপ চার্টে অবস্থান করছে।

প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে ‘নগদ’-এর অভাবনীয় সাফল্য সম্পর্কে ‘নগদ’ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “প্রতি সেকেন্ডে তিন জনের বেশী গ্রাহক ‘নগদ’ প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার মাধ্যমে গ্রাহকরা আমাদের প্রতি যে ভালোবাসা ও আন্তরিকতা দেখিয়েছে তাতে আমরা মুদ্ধ। শুরু থেকেই খুব সহজে সারাদেশের মানুষের কাছে ‘নগদ’-কে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি আমরা।”

গ্রাহক সংখ্যার বিবেচনায় বর্তমানে ‘নগদ’ এর মার্কেট শেয়ার ৩০ শতাংশ, যা চলতি বছরের মধ্যেই ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে অপারেটরটি।

সরকারের পরিচয় অ্যাপের মাধ্যমে এক মিনিটে ‘নগদ’ অ্যাকাউন্ট খোলার পদ্ধতি চালু করে। সর্বশেষ *১৬৭# ডায়াল করে পিন সেট করলেই একজন মুহূর্তেই ‘নগদ’-এর গ্রাহক হতে পারছেন। আর্থিকখাতে এমন উদ্ভাবনের কারণে এরই মধ্যে একাধিক আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে পুরস্কৃত হয়েছে ‘নগদ’।

প্রযুক্তিগত সুবিধার পাশাপাশি ‘নগদ’-এ এখন চলছে দারুণ মোবাইল রিচার্জ অফার। ‘নগদ’ ওয়ালেট থেকে যেকোনো মোবাইল অপারেটরে ২০ টাকা রিচার্জ করলেই পাচ্ছেন ২০ টাকা বোনাস। 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি