বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

আইফোনে নিরাপত্তা ত্রুটি, সতর্কবার্তা জারি অ্যাপলের

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: অ্যাপলের আইওএস, বিশ্বের জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। দ্রুত রেস্পন্স, ক্লিন ডিজাইন, স্মুথ অপটিমাইজেশন এবং টপ ক্লাস সিকিউরিটির কারণে বিশ্বজুড়ে সুনাম রয়েছে মার্কিন এই টেক জায়ান্টের। অ্যাপলের তৈরি ডিভাইস মানেই সুরক্ষিত ভাবা হলেও সম্প্রতি নিরাপত্তাজনিত ত্রুটি খুঁজে পাওয়া গেছে। আইফোন, আইপ্যাড এবং ম্যাকের একাধিক ডিভাইসে নিরাপত্তাজনিত ত্রুটি পাওয়া গেছে জানিয়ে অ্যাপলের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।

অ্যাপল জানিয়েছে, আইফোন ৬এস, আইপ্যাড, আইপ্যাড এয়ার ২, আইপ্যাড মিনি ৪, আইপ্যাড প্রো, এবং আইপড ডিভাইসে নিরাপত্তাজনিত ত্রুটি দেখা দিয়েছে। এই সকল ডিভাইসের ব্যবহারকারীরা সহজেই হ্যাকিংয়ের কবলে পড়তে পারেন। কারণ, বাগটি ব্যবহার করে হ্যাকার ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবেন। হ্যাকার বাগটির সাহায্যে আর্বিটারি কোড জেনারেট করে ডিভাইসের অপারেটিং সিস্টেমে প্রবেশ করতে পারেন, এমনকি সহজে হ্যাক করতে পারবে ম্যাক কম্পিউটারও।

নিরাপত্তাজনিত সমস্যা সমাধানে অ্যাপল দ্রুত নতুন সিকিউরিটি আপডেট এনেছে। অ্যাপলের সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের পক্ষ থেকে ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব সিকিউরিটি আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরও নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছিল অ্যাপলের আইফোন ও আইপ্যাডে। পরবর্তীতে সমস্যা সমাধানে দ্রুত সফটওয়্যার হালনাগাদ করতে বলে সংস্থাটি।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি