মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
29 C
Dhaka

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে আইডিয়া টু স্টার্ট আপ প্রজেক্টের ট্রেনিং সেশন

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ আন্তর্জাতিক সমাজসেবামূলক প্রতিষ্ঠান জেসিআই ঢাকা ওয়েস্ট এবং নক্ষত্র এর আয়োজনে আইডিয়া টু স্টার্টআপ ২.০ প্রজেক্টের ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১ নভেম্বর) কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অডিটোরিয়ামে। সেশনের ট্রেইনার জাহিদ হোসেইন এক্সপোর্ট ব্যবসার সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন, যা আগামী প্রজন্ম কে রপ্তানি বিষয়ে উৎসাহিত করতে এবং জ্ঞানার্জনে সহায়তা করেছে।

ট্রেইনিং সেশনে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ড. জহিরুল হক, স্কুল অফ বিজনেসের ডিন জহুরুল আলম, স্কুল অফ বিজনেসের বিভাগীয় প্রধান অধ্যাপক এস.এম.আরিফুজ্জামান এবং ইইই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ শাহরুখ আদনান খান সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেসি আই ঢাকা ওয়েস্ট এর প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল, লোকাল ডিরেক্টর, প্রজেক্ট ডিরেক্টর নাজিব রাফে এবং মাহমুদ আল হাসান।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মূলত ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি।

বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ২৫টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এর মধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বড় এবং প্রাচীনতম।

জেসি আই ঢাকা ওয়েস্ট-এর আইডিয়া টু স্টার্টআপ সেবামূলক কাজের একটি টেকসই প্রজেক্ট, যা বিগত বছরে প্রায় ৩০০ শিক্ষার্থী, চাকরিজীবি এবং উদ্যেক্তাদের ট্রেইনিং সেশনের মাধ্যমে সহায়তা করেছে। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরেও সমাজের যেসকল মানুষ নিজেদের উদ্যেক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাদের সকল প্রকার প্রাথমিক সহায়তা দান করার প্রয়াস রয়েছে।

উল্লেখ্য, কানাডিয়ান ইউনিভার্সিটিতে প্রতিনিয়ত এই ধরণের নানা রকম ওয়ার্কশপ, সেমিনার এবং প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়ে থাকে। যা থেকে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি আরও নানা বিষয়ে জ্ঞান আহরণ করতে পারে। এখন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে ৪০% ছাড়ে ফল সেমিস্টারের ভর্তি চলছে। আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি অ্যাডমিশন অফিসে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে।  

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি