মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
27.6 C
Dhaka

অপোর রমজান ক্যাম্পেইনে আরিফিন শুভ

টেকইকম ডেক্স : পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো। সম্প্রতি বাজারে আনা অপো এফ১৫ স্মার্টফোনের এই ক্যাম্পেইনে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ।

মুসলিম বিশ্বে সংযম, সহানুভূতি এবং ক্ষমার মাস হিসেবে পরিচিত পবিত্র রমজান মাস। আর তাই রমজান উপলক্ষ্যে অপো শুরু করেছে ‘শেয়ার লাভ উইথ অপো’ শীর্ষক ক্যাম্পেইন।

বাংলাদেশে প্রতি বছরই রমজান মাসে বিশেষ কিছু উদ্যোগ চোখে পড়ত যার একটি হলো সেহরির সময় সবাইকে প্রতিবেশীদের থেকে ডেকে তোলা। ফলে কোনো অ্যালার্ম ছাড়াই সেহরির সময় জেগে উঠা যায় সহজেই। আর এ কাজটি করে থাকেন পাড়া-মহল্লার তরুণরা। তবে স্মার্ট ডিভাইসের এ যুগে ঐতিহ্যবাহী এ উদ্যোগটি হারিয়ে যেতে বসেছে। বিষয়টিকে মাথায় রেখে অপো এই উদ্যোগ নিয়েছে যার মাধ্যমে তরুণরা এই ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসতে পারবে।

অপোর এ ক্যাম্পেইনের দেখা যাবে একজন বৃদ্ধ ব্যক্তি হাতে লাউডস্পিকার নিয়ে সেহরিতে সবাইকে ঘুম থেকে ডেকে দিচ্ছেন। তাঁর এই উদ্যোগ দেখে এগিয়ে গিয়েছেন আরিফিন শুভ। প্রতিবেশীদের ঘুম থেকে জাগিয়ে তুলতে ডাকছেন তিনিও। আর সে সময় হাতে থাকা অপো এফ১৫ ব্যবহার করে মুহূর্তটিকে বন্দী করে রাখছেন। অপো এফ১৫ স্মার্টফোনে আছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ যাতে ব্যবহার করা হয়েছে ফোর-ইন-ওয়ান পিক্সেল টেকনোলজি যা অল্প আলোতেও দারুণ ছবি উপহার দিতে সক্ষম।

মূলত রমজান মাসকে কেন্দ্র করে সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়াই অপোর এই ক্যাম্পেইনের মূল লক্ষ।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

সর্বশেষ

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি