মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
28 C
Dhaka

অপো’র ‘ইমার্জিং আর্টিস্ট প্রজেক্ট’ ক্যাম্পেইনে অংশ নিন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: তরুণদের আর্ট বা শিল্পকলায় উদ্ধুদ্ধ করতে ‘রেনোভেটর ২০২১ ইমার্জিং আর্টিস্ট প্রজেক্ট’ নামে ক্যাম্পেইন নিয়ে এসেছে শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো। বিশ্বব্যাপী শিল্পকলা ও প্রযুক্তিকে এক প্লার্টফর্মে নিয়ে আসতে তৃতীয়বারের মতো এ আয়োজন করতে যাচ্ছে অপো। বাংলাদেশ থেকেও কেউ চাইলে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

এ প্রোগামের মাধ্যমে অপো সারাবিশ্বে সক্রিয় এমন একটি কমিউনিটি তৈরি করবে যেখানে তরুণ শিল্পীরা নামিদামি শিল্পীদের কাছ থেকে অনুপ্রেরণা ও শিক্ষা নিতে পারবেন। এই একই প্লাটফর্মে তরুণরা তাদের কাজ প্রদর্শন ও ক্যারিয়ার সংশ্লিষ্ট জ্ঞান লাভ করতে পারবেন।

এ সম্পর্কে প্রোগামের স্বপ্নদ্রষ্টা অপোর ভাইস প্রেসিডেন্ট এবং গ্লোবাল মার্কেটিং এর প্রেসিডেন্ট উইলিয়াম লিউ বলেন, ‘‘অপো সবসময় তরুণ প্রজন্মের ক্ষমতায় বিশ্বাসী কারণ আগামীর বিশ্বের যে পরিবর্তন আসবে তা আজকের তরুণদের হাত ধরেই আসবে। অপো বিশ্বব্যাপী সব সৃজনশীল চিন্তাধারা একসাথে এক প্লাটফর্মে নিয়ে আসার জন্যই ঐক্যবদ্ধ হয়েছে।’’

অপো রেনোভেটরস ২০২১ ‘আর্ট টেক ও আর্ট টয়’ এই দুটি প্রফেশনাল কনটেস্ট ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। আর্ট টেক ক্যাটাগরিতে তরুণ শিল্পীরা অংশ নিয়ে শিল্পকলা ও প্রযুক্তির মেলবন্ধন দেখতে পারবেন। আর্ট টয় ক্যাটাগরিতে নিজস্ব সৃজনশীল প্রোর্টেট আর্ট ও ভিডিও জমা দেওয়া যাবে।

অপো রেনোভেটরস ২০২১ ক্যাম্পেইনে অংশ নিতে অফিসিয়াল ওয়েবসাইটে https://campus.oppo.com/en/ ভিজিট করার অনুরোধ করা যাচ্ছে।

সব ধরনের শিল্পকর্ম কাজ আগামী ২৯ আগস্ট, ২০২১ এর মধ্যে জমা দিতে হবে। ১৮ সেপ্টেম্বরে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি