বুধবার, জুলাই ১৫, ২০২৬
32.6 C
Dhaka

অনুবাদ সফটওয়্যার উদ্বোধন করেছে সুপ্রিম কোর্ট

টেকভিশন২৪ ডেস্ক : বাংলাদেশ সুপ্রিম কোর্ট ‘আমার ভাষা’ নামে একটি অনুবাদ সফটওয়্যার উদ্বোধন করেছে। এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার এই সফটওয়্যার উদ্বোধন করা হয়।

ভারতের একস্টেপ ফাউন্ডেশন অব ইন্ডিয়ার তৈরি সফটওয়্যারটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সুপ্রিম কোর্টের আদেশ ও রায়গুলো ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে সক্ষম।

ঢাকায় ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একস্টেপ ফাউন্ডেশন অব ইন্ডিয়ার মূল ‘অনুবাদ’ সফটওয়্যারটি ভারতে একইভাবে ইংরেজি থেকে বাংলাসহ অন্যান্য ভারতীয় ভাষায় অনুবাদ করার জন্য ব্যবহৃত হয়। সফটওয়্যারটি গত বছরের ২৬ নভেম্বর থেকে ভারতের সুপ্রিম কোর্ট অনুবাদের সুপ্রিম কোর্ট বিধি অনুবাদ সফটওয়্যার হিসেবে ব্যবহারের নির্দেশ দেয়।

সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার এবং ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বক্তব্য দেন।

অনুষ্ঠানে আমার ভাষা সফটওয়্যারটি নিয়ে একস্টেপ কর্তৃক নির্মিত একটি ভিডিও প্রদর্শিত হয়।

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতে তৈরি এই অনন্য অনুবাদ সফটওয়্যার ইনস্টলেশনে অংশীদার হতে পেরে এবং শুভেচ্ছাস্বরূপ বিতরণ করতে পেরে ভারত অত্যন্ত সম্মানিত। এ ধরনের সহযোগিতা শুধু ভারত ও বাংলাদেশের মধ্যেই সম্ভব হতে পারে। কারণ, বাংলা ভারতের অন্যতম স্বীকৃত ভাষা। এ ছাড়া ভারত ও বাংলাদেশের উভয় বিচারিক ব্যবস্থার উৎস, বিধান ও ভাষা অভিন্ন।

মহামারিকালে ন্যায়বিচার নিশ্চিতকরণের জন্য ই-কোর্ট স্থাপনের মতো প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক প্রচেষ্টার প্রশংসা করেন দোরাইস্বামী।

তিনি বলেন, ২০২০ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষভাবে বাংলাদেশ কর্তৃপক্ষ ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের বাংলায় বিচারের রায় প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করেছিলেন। তিনি একস্টেপ ফাউন্ডেশনের নির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশের বিজয়ের ৫০তম বার্ষিকীতে এবং একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তিন দিন আগে এই সফটওয়্যার চালুর বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি