শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
29.3 C
Dhaka

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ

প্রফেসর জামিলুর রেজা চৌধুরী আমাদের ছেড়ে চলে গেছেন এটা বিশ্বাস করা কষ্টকর। দেশের অবকাঠামো উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখেছেন। শত ব্যস্ততার মাঝেও তিনি গ্রামীণ গ্রুপের সকল অবকাঠামো উন্নয়ন কাজে সবসময় সহযোগিতা করে এসেছেন। বর্তমানে গ্রামীণ টেলিকমের বৃহৎ প্রকল্প ‘‘সামাজিক হাসপাতাল কমপ্লেক্স” নির্মাণ প্রকল্পের নির্মাণ উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসাবে গত ২০১৫ সাল থেকে জামিলুর রেজা চৌধুরী স্যার গ্রামীণ গ্রুপের সকল অবকাঠামো উন্নয়ন কাজে দায়িত্ব পালন করে আসছিলেন। অদ্য ২৮/৪/২০২০ ইং তারিখ বেলা ১২:০০ টায় নির্মান উপদেষ্টা কমিটির একটি টেলিকনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সকালে এই মৃত্যু সংবাদ শোনার পর কমিটির সকল সদস্যের মতামত নিয়ে আমরা টেলিকনফারেন্স শুরু করি। সকল সদস্য জানান যে তাঁরা প্রফেসর জামিলুর রেজা চৌধুরীর পরলোক গমনে শোকাহত। তাঁরা নির্ধারিত সভাকে শোক সভায় রূপান্তরিত করার অভিমত প্রকাশ করেন এবং মূল সভা স্থগিত করেন। এই সভায় প্রফেসর মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। তিনি প্রফেসর জামিলুর রেজা চৌধুরীর সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের বর্ণনা দেন। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এবং স্থাপত্য বিদ্যায় তাঁর অনবদ্য অবদানের কথা স্মরণ করেন। বাংলাদেশী প্রকৌশলীদের জন্য দেশে বিদেশে তাঁর নেতৃত্বের কথা তুলে ধরেন।

তাঁর স্মরণে সভায় এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। এরপর সভার সকল সদস্য তাঁদের সঙ্গে প্রফেসর জামিলুর রেজা চৌধুরীর ব্যক্তিগত সম্পর্ক এবং তাঁর ব্যাপারে স্মরণীয় বিষয়গুলো তুলে ধরে বক্তব্য রাখেন। উপস্থিত সদস্যরা ছিলেন প্রফেসর ডঃ এ,এস,এম সফিউল্লাহ, স্থপতি ডঃ আবু সাঈদ এম আহমেদ, অধ্যাপক রাকিব আহসান, স্থপতি দেওয়ান শামছুল আরিফ, ডাঃ সিমীন মজিদ আক্তার, ডাঃ এ জেড এম আহসান উল্লাহ, মোঃ শাহজাহান, ইঞ্জিনিয়ার আশরাফুল হাসান, এ,কে, এম মইনুদ্দিন চৌধুরী, কিশওয়ার ইমদাদ ও ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম খান।

আমরা একজন অসামান্য ব্যক্তিত্বকে হারালাম। গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি