শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.8 C
Dhaka

সাড়া ফেলেছে জাইস লেন্সের ভিভো ভি৪০

টেকভিশন২৪ ডেস্ক: নজর কেড়েছে ভিভো-জাইসের সমন্বয়ে দেশে আসা ভিভো ভি৪০ ফাইভজি। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি ভিভোর শো-রুম এবং ই-স্টোরে স্মার্টফোনপ্রেমীদের দারুণ সাড়া পেয়েছে স্মার্টফোনটি। প্রথমবারের মতো ভি সিরিজের ক্যামেরায় বিশ্বখ্যাত জাইসের লেন্স এনেছে ভিভো। এতে ভিডিও ও ফটোগ্রাফিতে মিলছে প্রফেশনাল অভিজ্ঞতা। ফলে বেশ জনপ্রিয়তা পেয়েছে ভিভো ভি৪০ ফাইভজি স্মার্টফোনটির সিনেম্যাটিক ভিডিও ধারণ ও পোর্ট্রেট ছবির বিষয়টি ।

জাইস সিনেম্যাটিক পোর্ট্রেট ভিডিও

ভি৪০ ফাইভজি স্মার্টফোনে জাইস সিনেমাটিক পোর্ট্রেট ভিডিওতে ব্যবহার করা যায় জাইস ফোকাস ট্রানজিশন। ভিডিওতে প্রধান চরিত্র যেদিকে তাকাবে সেই দিক অনুযায়ী ক্যামেরা ফোকাস পরিবর্তন হয়ে যাবে। ধরা যাক, ভিডিও ধারণের সময় প্রধান চরিত্র ডান দিকে তাকিয়ে পাশের মানুষটিকে কথা বলার অনুরোধ জানিয়েছেন। স্মার্টফোনটির ক্যামেরায় থাকা জাইস ফোকাস ট্রানজিশন সাথে সাথেই ডান পাশে ফোকাস পরিবর্তন করবে এবং পাশের মানুষটিকে হাইলাইট করে দেখাবে। এতে সিনেমাটিক আবহ সৃষ্টি হবে। ফোকাস পরিবর্তনের পাশাপাশি এক ধরণের বিশেষ ওভাল বোকেহ ইফেক্ট যোগ করবে জাইস স্টাইল বোকেহ। তখন ফ্রেমের ডেপথ ক্যালকুলেশনের মাধ্যমে প্রধান ব্যক্তিকে ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ডকে ধীরে ধীরে ঝাপসা করে দেবে। বিশেষ করে যারা রিলস বা শর্ট ভিডিও তৈরি করেন তাদের জন্য বেশ কাজে আসবে ভিভো ভি৪০ ফাইভজির এই ফিচারটি।

ছবি তোলায় সাত রকম আনন্দ

ভিভো ভি৪০ ফাইভজি ফটোগ্রাফিপ্রেমীদের অফার করছে জাইস স্পেশাল ৭টি বোকেহ স্টাইল। জাইস সিনেমাটিক স্টাইল বোকেহ, জাইস সিনে-ফ্লেয়ার পোর্ট্রেট, জাইস বায়োটার স্টাইল বোকেহ, জাইস প্ল্যানার স্টাইল বোকেহ, জাইস ডিস্টাগন স্টাইল বোকেহ, জাইস সোনার স্টাইল বোকেহ ও জাইস বি-স্প্রিড স্টাইল বোকেহ- এই সাতটি বোকেহ ইফেক্টে সিনেম্যাটিক ফটোগ্রাফি করা যায়। ফটোগ্রাফিতে মিলবে ব্যাকগ্রাউন্ডকে বিভিন্নভাবে দেখার সুযোগ। জাইস স্পেশাল এই বোকেহ ইফেক্টগুলোর মধ্যে একটি সিলেক্ট করলে দেখা যাবে প্রধান ব্যক্তিকে ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ডের লাইটগুলোকে ঝাপসা করে দিয়েছে এবং লাইটের আকারে পরিবর্তন এসেছে।

মাল্টিফোকাল পোর্ট্রেট প্রযুক্তি

মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার বিষয়টি বেশ কাজের। ধরা যাক, একটি নির্দিষ্ট দূরত্বে দাড়িয়ে বন্ধুর ছবি তুলছেন। ছবি তুলতে গিয়ে মনে হলো ছবিতে ব্যাকগ্রাউন্ড বেশি হয়ে গেছে। এজন্য ফ্রেমটাকে নষ্ট করে আপনার কাছে যাওয়ার দরকার নেই। শুধু মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার থেকে ফোকাল লেন্থ চেঞ্জ করলেই হলো। একই ফ্রেমে মোট তিনটি (২৪ মি মি, ৩৫ মি মি, ৫০ মি মি) ফোকাল লেন্থে প্রফেশনাল ক্যামেরার মতো ছবি তোলা যায় এই ফিচারটি দিয়ে।

নিখুঁত ছবি

নিখুঁত ডিটেলস ধরে রাখতে পারে স্মার্টফোনটি। বিশেষ করে ডে লাইট কন্ডিশনে শ্যাডো এরিয়াগুলোতে ভালো ডিটেলস ক্যাপচার করে। ফলে ডায়নামিক রেঞ্জ, এজ ডিটেকশন এবং ছবিতে হোয়াইট ব্যালেন্স ভালো ছিল। পাশাপাশি লো লাইট কন্ডিশনে তোলা ছবিগুলো চোখে পড়ার মতো। চাইলে ভ্যাভিড, ন্যাচারাল এবং জাইস-এই তিন মুডে ছবি তোলা যায়। ছবি থেকে এআই দিয়ে মুছে দেওয়া যায় অনাকাঙ্খিত অবজেক্টগুলো।

এছাড়া স্মার্টফোনটিতে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের থ্রিডি কার্ভড ডিসপ্লে, ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারি, ৮০ ওয়াটের ফ্লাশ চার্জার, স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর এবং আইপি৬৮ এবং আইপি৬৯ ওয়াটার ও ডাস্ট রেজিস্টেন্স প্রযুক্তি। দাম ৬২ হাজার ৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি