সোমবার, আগস্ট ৩১, ২০২৬
27 C
Dhaka

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফেরাতে গ্রাহকদের মধ্যে অনলাইনে রেজিস্ট্রিশনের মাধ্যমে ‘ফুয়েল পাস’ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 ‘ফুয়েল পাস’ কার্ড প্রদানে সরকারের পক্ষ থেকে এরইমধ্যে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। বাংলাদেশ সরকারের ফুয়েল পাসের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে চারটি ধাপে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে গ্রাহককে।

ফুয়েল পাস কার্ডের আবেদন প্রক্রিয়া:

গ্রাহককে প্রথমে fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক রেজিস্ট্রেশনকৃত গাড়ি ও মালিকের তথ্য প্রদান করতে হবে। বিআরটিএ থেকে তাৎক্ষণিক যাচাইয়ের পর ফোনে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) আসবে এবং সেটি সাবমিট করে যাচাইয়ের পর অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।

পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে উক্ত সাইটে গিয়ে মোবাইল নাম্বার, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে। এছাড়া পাসওয়ার্ড ছাড়াও ওটিপির মাধ্যমে লগইন করার সুযোগও রয়েছে।

লগইন করার পর একটি কিআর কোড পাওয়া যাবে। এছাড়া নতুন কিউআর কোড জেনারেটের সুযোগ রয়েছে।

কিউআর কোড স্ক্যান: পাম্পে তেল নেওয়ার সময় নির্ধারিত কিউআর কোডটি স্ক্যান করলেই চালকের জন্য বরাদ্দকৃত তেলের পরিমাণ দেখা যাবে।

বিকল্প ব্যবস্থা: যাদের স্মার্টফোন নেই, তারা ওয়েবসাইট থেকে কিউআর কোডটি প্রিন্ট (Print QR Code) করে সাথে রাখতে পারবেন।

শুরুর দিকে মোটরসাইকেল চালকরা এই পাস কার্ডের জন্য আবেদন করতে পারছেন। এর মাধ্যমে কে কতটা তেল উত্তোলন করলেন, সেটির হিসাব পাওয়া যাবে।

বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলকভাবে ঢাকার দুটি পাম্পে ফুয়েল পাসের মাধ্যমে মোটরসাইকেলের জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। আপাতত রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনারবাংলা ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেল চালকরা এই সেবা গ্রহণ করতে পারছেন। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে দ্রুতই এটি বড় পরিসরে চালু হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি