শনিবার, আগস্ট ২২, ২০২৬
30 C
Dhaka

ফিক্সড ব্যান্ডের বাধা তুলে নিয়েছে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় তরঙ্গ বরাদ্দ নীতিমালা থেকে সর্বোচ্চ ৬ গিগাহার্জ ব্যান্ড শেয়ারের বাধা তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ ব্যান্ডের ৫ হাজার ৯২৫ থেকে ৬ হাজার ৪২৫ মেগাহার্জ তরঙ্গসীমাকে ওয়াইফাই বা আইওটি ও ওয়্যারলেস ল্যানসহ সেলুলার মোবাইল নেটওয়ার্কে ভাগাভাগি করে নেওয়ার সুযোগ উন্মুক্ত করেছে কমিশন।

বিটিআরসির তরঙ্গ বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানার সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর এ চিঠিতে সই করা হলেও তা প্রকাশ করা হয়েছে রোববার (২৯ সেপ্টেম্বর)।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এ ব্যান্ডের বাণিজ্যিকভিত্তিতে সেবা দিতে হলে তরঙ্গ বরাদ্দ, রেডিও যন্ত্রপাতি আমাদানি ও ব্যবহারের আগে কমিশনের অনুমোদন নিতে হবে। ব্যান্ড শেয়ারের সীমা তুলে দেওয়ায় সেবাদাতাদের সক্ষমতার সীমাবদ্ধতা দূর হবে এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী পর্যায়ে ল্যাটেন্সি কমবে বলে জানিয়েছেন বিটিআরসির পরিচালক সোহেল রানা।

তিনি বলেন, এতে করে ব্রডব্যান্ড গ্রাহকরা স্বাচ্ছন্দে ওয়াইফাই নেটওয়ার্কে পূর্ণ গতিতেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কমিশনের এ অনুমোদনের ফলে এখন থেকে ইন্টারনেট সেবাদাতারা ওয়াফাই রাউটার ব্যবহার করে তারহীন ইন্টারনেট সেবা দেওয়ার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যবোধ করবেন বলে মনে করেন প্রযুক্তিবিদ ও ফাইবার অ্যাট হোমের সিটিও সুমন আহমেদ সাবির। তারা এতদিন ধরে ২.৪ এবং ৫.৭ গিগাহার্জ ব্যান্ডে যে সেবা দিচ্ছিলেন, তা গ্রাহক চাহিদা সংকুলান করছিল না। কনজাটেড হচ্ছিল। এটি ফ্রি ব্যান্ডউইথ হওয়ায় তা ব্যবহার করা যাবে। ফলে ৬ গিগিহার্জ ব্যান্ড উন্মুক্ত করায় দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে। বাসার ওয়াইফই স্পিড বাড়বে। পারফরমেন্স ভালো হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি