বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
22 C
Dhaka

সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সাথে বাক্কোর ইফতার মাহফিল

- Advertisement -Walton Next Level Deal

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও দুস্থ শিশুদের নিয়ে এক আন্তরিক ইফতার মাহফিলের আয়োজন করে। গত ১৪ মার্চ (শনিবার) ঢাকার নয়াটোলা এ ইউ এন মডেল কামিল মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক উদ্যোগে মাদরাসার শিক্ষার্থী ও এতিমখানার শিশুদের সঙ্গে বাক্কোর প্রতিনিধিরা একসাথে ইফতারে অংশ নেন।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাক্কো কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফয়সল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসনাদ-ই-আহমদ, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক, পরিচালক মেহেদী হাসান জুলফিকার, বাক্কোর সদস্যবৃন্দ, এবং বাক্কো সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বাক্কো প্রতিনিধিগণ মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সাথে আন্তরিকভাবে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং একসাথে ইফতার করেন। 

এ সময় বাক্কো কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, “প্রযুক্তিনির্ভর সেবা খাতের সংগঠন হিসেবে বাক্কো শুধু শিল্পখাতের উন্নয়নেই কাজ করছে না, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে আনন্দ ভাগ করা সংগঠনটির অন্যতম অঙ্গীকার। মাদ্রাসার ছাত্রদেরও অনেক সম্ভাবনা রয়েছে তথ্যপ্রযুক্তির দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই শিল্পে অবদান রাখার, বাক্কো তাদের দক্ষতা উন্নয়নে ভবিষ্যতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে”।

ইফতারের পূর্বমুহুর্তে এতিমখানার শিশুদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আয়োজনে মাদরাসা কর্তৃপক্ষ বাক্কোর এই উদ্যোগকে স্বাগত জানান এবং এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি এমন মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে সহমর্মিতা ও মানবিকতার চর্চাকে আরও শক্তিশালী করবে।

পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সেই চেতনাকে ধারণ করেই বাক্কো প্রতি বছর সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এই ইফতার মাহফিলের মাধ্যমে এতিম ও দুস্থ শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি তাদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার বার্তা তুলে ধরা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে লাখো মানুষ...

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির ‘ঈদের হাসি’

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিজেদের সিএসআর...

সর্বশেষ

সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে লাখো মানুষ...

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির ‘ঈদের হাসি’

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিজেদের সিএসআর...

বিসার ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিসা)-এর উদ্যোগে আইসিটি...

ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস অফার

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহার “সবার জন্য...

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই এবং মডুলার ইনোভেশনের প্রদর্শনী

টেকভিশন২৪ ডেস্ক: ‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই নির্ভর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি