Monday, October 12, 2026
29.4 C
Dhaka

ঢাকা কলেজ ও তিতুমীরের ফি পরিশোধ করা যাবে বিকাশে

টেকভিশন২৪ ডেস্ক : এখন থেকে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ও সরকারী তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের সব ধরণের অ্যাডমিশন ও অ্যাকাডেমিক ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। ফলে দেশের বড় দুটি কলেজের প্রায় ৬০ হাজার শিক্ষার্থী যেকোনো স্থান থেকে যেকোন সময় সহজেই ফি পরিশোধ করে শিক্ষাজীবন নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে পারবেন। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ফি সংগ্রহ ব্যবস্থাপনাও আরো সময় ও খরচ সাশ্রয়ী এবং ঝামেলাবিহীন হলো।

ঢাকা কলেজের প্রায় ২০ হাজার শিক্ষার্থীরা বিকাশ অ্যাপ থেকে ফি পরিশোধ করতে পারছেন। বিকাশ অ্যাপের ‘পে বিল’ আইকন থেকে এডুকেশন-এ ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে। সেখান থেকে ঢাকা কলেজ নির্বাচন করে বিল পিরিয়ড, শিক্ষার্থীর আইডি ও পিন দিয়ে ফি পরিশোধ সম্পন্ন হবে।

তিতুমীর কলেজের ৪০ হাজারের বেশী শিক্ষার্থী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে সহজে ফি প্রদান করতে পারছেন। বিকাশ নম্বর, টাকার পরিমাণ, ওটিপি ও পিন নম্বর দিয়ে ফি পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা। পেমেন্ট করা হয়ে গেলে কলেজের ওয়েবসাইট থেকে পরিবেশবান্ধব ডিজিটাল রিসিপ্টও সংরক্ষণ করা যাবে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন থেকে শুরু করে সব ধরণের অ্যাকাডেমিক ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এতে ফি দেয়ার তারিখ পার হয়ে যাওয়া কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ফি দেওয়ার ঝামেলা এড়ানো যাচ্ছে। বিকাশে বর্তমানে ৬০০টির বেশি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিশন ফি ও অ্যাকাডেমিক ফি সহ সব ধরনের ফি পরিশোধের সুবিধা চালু রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল...

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা,...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি