রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
32.8 C
Dhaka

নারী কর্মীদের জন্য ‘মনের জানালা’ আয়োজন করেছে বিক্রয়

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম গত ২৪ জুন, বিক্রয়-এর কর্মীদের অংশগ্রহণে প্রধান কার্যালয়ে ‘মনের জানালা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এবারের আলোচ্য বিষয় ছিলো ‘Women & Work’। বিক্রয় ডট কম জাতিসংঘের #HeforShe প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে ‘মনের জানালা’ শীর্ষক একটি ফোরাম তৈরি করেছে। তরুণ নারী কর্মীদের মধ্যে নেতৃত্বের গুণগত মান বাড়ানোর লক্ষ্যে গত পাঁচ বছর ধরে প্রতি তিন মাস অন্তর এ অনুষ্ঠানটি হয়ে আসছে।

এবারের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর প্রোগ্রাম ম্যানেজার (জেন্ডার) সানজিদা আহমেদ। এছাড়াও বিক্রয়-এর পক্ষ থেকে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন এবং হেড অব এইচআর অ্যান্ড কালচার রেহেনুমা ইসলাম।

কর্মস্থলে নারী কর্মীদের অংশগ্রহণের অনুপাত বাড়াতে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ‘মনের জানালা’ ফোরামটি গঠিত হয়। ‘মনের জানালা’ ফোরামটি প্রতিনিয়ত লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং সকল ক্ষেত্রে নারী সদস্যগণের অংশগ্রহণ উৎসাহিত করার উদ্দেশ্যে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে ফোরামের উপদেষ্টা- রেহেনুমা ইসলাম এবং ঈশিতা শারমিন নিয়মিত কাজ করে যাচ্ছেন। নারী কর্মীদের পাশাপাশি এই ফোরামে পুরুষ কর্মীরাও তাঁদের মতামত জানাতে পারেন।

‘মনের জানালা’ প্রসঙ্গে অনুষ্ঠানের অতিথি এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর প্রোগ্রাম ম্যানেজার (জেন্ডার) সানজিদা আহমেদ বলেন, “‘মনের জানালা’ – যদি এক কথায় বলা যায়, প্রোগ্রামটি প্রতিটি নারীর মনের কথা বলার মতো একটি প্ল্যাটফর্ম। সত্যিই এই প্রোগ্রামটি বিক্রয়-এর একটি প্রশংসনীয় একটি উদ্যোগ। এই প্রোগ্রামটি বাস্তবায়নে বিক্রয়-এর ব্যবস্থাপনা পর্ষদের আন্তরিকতা দৃশ্যমান। এছাড়া প্রতিটি কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রোগ্রামটিকে আরও প্রাণবন্ত করেছে। আমি বিক্রয়-এর ব্যবস্থাপনা পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ সহ উত্তরোত্তর উন্নতি কামনা করছি।”

বিক্রয় ডট কম-এর হেড অব এইচআর অ্যান্ড কালচার রেহেনুমা ইসলাম বলেন, “বিক্রয় প্রতিটি মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষী। ‘মনের জানালা’ এমন একটি জায়গা, যেখানে বিক্রয়-এর নারী কর্মীরা তাদের কাজের পরিবেশ এবং কাজ করতে গিয়ে একজন নারী হিসেবে যেসব প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, তা নিয়ে দ্বিধাহীনভাবে কথা বলতে পারেন। প্রতিবার অনুষ্ঠানে আমরা এমন একজন নারীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাই, যিনি সমাজে প্রতিষ্ঠিত এবং তাঁর প্রতিষ্ঠিত হয়ে উঠার গল্প আমাদের কর্মীদের অনুপ্রেরণা যোগাতে পারে। আমি আশা করি এসকল নারীদের জীবনের গল্প আমাদের কর্মীদের কর্মজীবনে সাফল্য অর্জনে উজ্জীবিত করবে।”

বিক্রয় ডট কম–এর ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন বলেন, “‘মনের জানালা’ বিক্রয়-এর একটি ঐতিহ্য ও ব্যতিক্রমধর্মী নিয়মিত আয়োজন। ব্যবস্থাপনা পর্যায়ে নারী ও পুরুষ কর্মীদের বৈচিত্র্য সবসময়ই ভালো ফলাফল বয়ে আনে, তবে তারপরও বেশিরভাগ প্রতিষ্ঠানগুলিতে নেতৃত্বের ভূমিকায় নারীদের অংশগ্রহণ কম থাকে। বিক্রয়-এ আমরা সবসময়ই নারী ও পুরুষ উভয়কে সমান সুযোগ দিয়ে থাকি যাতে করে তাঁরা সেই আত্মবিশ্বাসটি গড়ে তুলতে পারে।”

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি