বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

মালয়েশিয়ায় চালু হচ্ছে বাংলাদেশী ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ

spot_img

টেকভিশন২৪ ডেস্ক : মালয়েশিয়ায় সেবা চালুর মাধ্যমে বিশ্ব পরিসরে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম বিঞ্জ। আগামীকাল শুক্রবার, ২৫ জুন মালয়েশিয়ার শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর সেলকম আজিয়াটা বারহাদের সহযোগিতায় মালয়েশিয়াতে যাত্রা শুরু করবে প্ল্যাটফর্মটি। সেলকম মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদের একটি অপারেটিং কোম্পানি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন রবি’র ইভিপি আরমান আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে থাকবেন আজিয়াটা গ্রুপ বারহাদের টেলকো বিজনেস সিইও ড. হ্যান্স বিজয়াসুরিয়া,রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ,চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমেদ এবং সেলকম’র (সিইবিও) কুগান তিরুনাভাকারাশু। এছাড়াও থাকবেন তানিম আহমেদ আংশু, শবনম ফারিয়া ও আবদুন নূর সজলের মতো স্থানীয় তারকারা।

মালয়েশিয়া দর্শকদের জন্য বিঞ্জে রয়েছে দুটি সাবস্ক্রিপশন প্ল্যান। সেলকম গ্রাহকরা সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে সাবস্ক্রিপশন প্যাক গ্রহণ করতে পারবেন। সাপ্তাহিক ও মাসিক সাবস্ক্রিপশন প্যাকের দাম যথাক্রমে তিন ও সাত রিঙ্গিত। অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোন ব্যবহারকারী উভয়ে বিঞ্জ অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

বিঞ্জ একটি অনলাইন ভিডিও স্ট্রিমিং ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম যাতে রয়েছে লাইভ টিভি, ওয়েব সিরিজ, সিনেমা, নাটক, বিঞ্জ এক্সক্লুসিভ অরিজিনালসসহ অফুরন্ত বিনোদনের সমাহার। যে কোন সময় এবং যে কোন জায়গা থেকে বিঞ্জে উপভোগ করা যাবে- সদর ঘাটের টাইগার, ব্ল্যাকমেইল, ব্যাচ ২০০৩, বরফকলের গল্প, ইনফিনিটির মতো কনটেন্ট। স্থানীয় কনটেন্ট, বিঞ্জ অরজিনাল এবং বাংলা নাটকের ভিডিও কন্টেন্টের এক বিশাল বিনোদনের সম্ভার রয়েছে প্ল্যাটফর্মটিতে। সত্যিকার অর্থে ‘এন্টারটেইনমেন্ট মেইড এন্ডলেস’ ট্যাগলাইনটির প্রতিফলনই হচ্ছে বিঞ্জ।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি