বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
32 C
Dhaka

দেশে শাওমির রেডমি নোট ১০এস, পাওয়া যাবে ১২ জুন থেকে

spot_img

অসাধারণ ক্যামেরা ও দুর্দান্ত পারফরম্যান্স ফিচারে রেডমি নোট ১০এস আসছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর নিয়ে, যা দেবে গেইম ও উন্নত পারফরম্যান্স। রেডমি নোট ১০এস প্রথম ডিভাইস যা আসছে মিইউআই ১২.৫ আউট অফ বক্সে।

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের বাজারে রেডমি নোট ১০ সিরিজের নতুন ফোন ‘নোট ১০এস’ উন্মোচন করেছে। স্লিক ডিজাইন, অসাধারণ ক্যামেরা, দুর্দান্ত পারফরম্যান্স ও স্মুথ ডিসপ্লে দিয়ে রেডমি নোট ১০ এবং রেডমি নোট ১০ প্রো’র মাঝামাঝি একটা ডিভাইস হিসেবে রেডমি নোট ১০এস আনা হচ্ছে। রেডমি নোট ১০এস প্রথম ডিভাইস যা আসছে মিইউআই ১২.৫, যা সর্বকালের সবচেয়ে ভালো মিইউআই অভিজ্ঞতা দেবে।

স্মার্টফোনটির উন্মোচন উপলক্ষে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘রেডমি ডিভাইস দিয়ে আমরা প্রযুক্তিকে আরও সহজলভ্য ও গণতান্ত্রিক করতে কাজ করছি। আমাদের ফিলোসফি, সর্বনিম্ন মূল্যে সেরা উদ্ভাবন গ্রাহকের কাছে পৌঁছে দেয়া। সে ধারাবাহিকতায় আমরা অসাধারণ ক্যামেরা, দুর্দান্ত পারফরম্যান্সের রেডমি নোট ১০এস উন্মোচন করেছি।’

রেডমি নোট ১০এস ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার সঙ্গে ২এক্স জুম এবং একটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর রয়েছে। ১১৮ ডিগ্রি ফিল্ড ভিউ থাকায় রেডমি নোট ১০এস ব্যবহারকারীরা সহজেই গ্রুপ ফটোগ্রাফি এবং ল্যান্ডস্কেপ ছবি তুলতে পারবেন। উন্নতমানের সেলফি নিতে নোট ১০এস ফোনের সামনে দেয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

ডিভাইসটিতে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। ডিসপ্লেতে আরামদায়ক দেখার অভিজ্ঞতা ও ডিসপ্লের উজ্জলতা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে আছে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর।

রেডমি নোট ১০এস ডিভাইসটিতে দেয়া হয়েছে শক্তিশালী মিডিয়াটেকের হেলিও জি৯৫ চিপসেট। এর সিপিইউ র‍্যাম কর্টেক্স এ৫৫ এবং এ৭৬ ক্লকড আপটু ২.০৫ গিগাহার্জ; রয়েছে এআরএম মালি জি৭৬ ক্লকড ৯০০ হার্জের জিপিইউ; যা ব্যবহারকারীকে দেবে শক্তিশালী পারফরম্যান্সের নিশ্চয়তা। ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম থাকায় পাওয়া যাবে মাল্টিটাস্কিংসহ স্মুথ পারফরম্যান্স।

               রেডমি নোট সিরিজের নতুন ফোন নোট ১০এস

ফোনটি আসছে নতুন ইভল ডিজাইনে, যা ব্যবহারকারীদের দেবে প্রিমিয়াম অনুভূতি। স্মার্টফোনটি থাকছে ৩.৫ মিমি অডিও জ্যাক।  

দীর্ঘ সময় ব্যাকআপ দিতে রেডমি নোট ১০এস ফোনটিতে দেয়া হয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি; বক্সে থাকছে ৩৩ ওয়াটের চার্জার। এতে আপনি শূন্য থেকে ১০০% চার্জ করতে পারবেন মাত্র ৭৮ মিনিটে। এ ছাড়া মাত্র ৩০ মিনিটে ফোনটি ৫৪ শতাংশ চার্জ করা যাবে।

এসব ছাড়াও ফোনটির সুরক্ষায় থাকছে স্পোর্টস কর্নিং গরিলা গ্লাস, যা ডিভাইসটিকে দুর্ঘটনাবশত পড়ে যাওয়া ও স্ক্র্যাচ থেকে রক্ষা করবে। দেয়া হয়েছে ধুলা ও পানিরোধী পোর্ট; ডুয়াল সিম সুবিধা। 

রেডমি নোট ১০এস স্মার্টফোনটি দেশের বাজারে ওনিক্স গ্রে, পেবল হোয়াইট ও ওশান ব্লু রঙে পাওয়া যাবে। আগামী ১২ জুন থেকে দেশের অথরাইজড মি স্টোর, পার্টনার স্টোর ও রিটেইল চ্যানেলে পাওয়া যাবে রেডমি নোট ১০এস। ফোনটির ৬+৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা, ৬+১২৮ জিবির দাম ২৪,৯৯৯ টাকা।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

সর্বশেষ

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

মোহাম্মদপুরে ‘টিফিনবক্সের নতুন আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি