শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
34 C
Dhaka

বাজারে এলো রিয়েলমি ৮ প্রো ইল্যুমিনেটিং ইয়েলো

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের নিজের জীবনযাত্রায় ট্রেন্ডসেট করার চেতনা এবং অন্যদের অনুপ্রাণিত করার গল্প থেকে উদ্বুদ্ধ হয়ে রিয়েলমি নিয়ে এলো নতুন ‘৮ প্রো ইল্যুমিন্যাটিং ইয়ালো’ এবং দারুণ দুইটি টিডব্লিউএস—‘বাডস এয়ার ২’ এবং ‘বাডস এয়ার ২ নিও’। তারুণ্যের সাথে থাকার প্রত্যয়ে আজ এক অনলাইন অনুষ্ঠানে তরুণদের পছন্দের ব্র্যান্ডটি নতুন এ পণ্যগুলো উন্মোচন করে।  

‘এনলাইটেন দ্য ইয়ুথ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রিয়েলমি তাদের পণ্য উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় জনপ্রিয় র‍্যাপ সংগীতশিল্পী ব্ল্যাক জ্যাং এবং বর্তমান টেক ও প্রযুক্তি জগতের পরিচিত মুখ ‘স্যামজোন’- কে, যিনি সবার কাছে টেক রিভিউয়ার হিসেবে বহুল জনপ্রিয়। বর্তমান স্মার্টফোন বাজারে স্লিম এবং ট্রেন্ডি রিয়েলমি ৮ প্রো এর ইল্যুমিনেটিং ইয়ালো ডিজাইনটি সংযোজিত হয়ে সবার মাঝে নতুন করে আলোড়ন তৈরি করেছে। এই অসাধারণ স্মার্টফোনের নতুন ডিজাইন ভ্যারিয়েন্টটি প্যানটোন ‘কালার অব দ্য ইয়ার ২০২১’ থেকে উদ্ভুদ্ধ হয়ে তৈরি করা। তরুণদের কথা মাথায় রেখে এই স্পেশাল এডিশনের দাম রিয়েলমি ৮ প্রো’র রেগুলার এডিশনের মতোই মাত্র ২৭,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডসহ অসাধারণ সব ফিচারের দুর্দান্ত সমন্বয় নিয়ে বাজারে এলো রিয়েলমির দারুণ দুইটি টিডব্লিউএস। রিয়েলমি বাডস এয়ার ২ এর দাম মাত্র ৪,৯৯৯ টাকা এবং রিয়েলমি বাডস এয়ার ২ নিও এর মূল্য মাত্র ৩,৯৯৯ টাকা। ২৫ মে সন্ধ্যা ৭টায় ইভ্যালিতে ৩০% ছাড়ে স্পেশাল প্রাইজে মাত্র ৩,৪৯৯ টাকায় পাওয়া যাবে রিয়েলমি বাডস এয়ার ২। সাথে আরো পেতে পারেন নগদে পেম্যান্ট করলে ১০%, বিকাশে ১২%, লংকা বাংলাতে ১২% পর্যন্ত ক্যাশব্যাক।

রিয়েলমি ৮ প্রো- ইল্যুমিনেটিং ইয়েলো নতুন সংস্করণটি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এর অনবদ্য ডিজাইনের জন্য। এর ইন্টিগ্রেশন অব ফ্লুরোসেন্ট প্রযুক্তি এবং আল্ট্রা মডার্ন প্রসেসের জন্য কিছুক্ষণের জন্য আলোতে রাখার পর অন্ধকারে রিয়েলমি ৮ প্রো- ইল্যুমিনেটিং ইয়েলোর ব্যাকশেল আলোর আভা ছড়ায়। এই মডেলে উজ্জ্বল হলুদ রঙের ক্যামেরা মডিউল রয়েছে এবং এর পিছনের ‘ডেয়ার টু লিপ’ স্লোগানটি একই রঙে প্রিন্ট করা, যা স্মার্টফোনটিকে দিয়েছে খুবই প্রিমিয়াম একটি আউটলুক। একইসাথে, এর ৮.১ মিমি স্লিম বডি ডিভাইসটিকে আরো স্টাইলিশ করে তুলেছে।

এতে আছে ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা কোয়াড ক্যামেরা এবং ৫০ ওয়াট সুপারডার্ট চার্জার যেটি ৫০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ১৭ মিনিট। আরও আছে ৬.৪ ইঞ্চির (১৬.৩ সেমি) সুপার অ্যামোলড ফুল স্ক্রিন, আল্ট্রা ফাস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ন্যাপড্রাগন ৭২০জি পাওয়ারফুল প্রসেসর।

অন্যদিকে, অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তির কারণে রিয়েলমি বাডস এয়ার ২-এর ব্যবহারকারীরা পাবেন ২৫ ঘণ্টার নিরবচ্ছিন্ন প্লেব্যাক সুবিধা। স্পষ্ট শব্দ এবং দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি ব্যবহারকারীরা পাবেন ৮৮ মিলিসেকেন্ড লো ল্যাটেন্সি সুবিধা যার ফলে গেমিংয়ের সময় নিরবচ্ছিন্নভাবে প্রতিটি সাউন্ড বিট শোনা যাবে। মাত্র দশ মিনিটের চার্জে প্রায় দুই ঘণ্টা প্লেব্যাক সুবিধা পাওয়া যাবে। অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন, সুপার লো ল্যাটেন্সি, কথা বলার সময় ডুয়াল মাইক নয়েজ ক্যানসেলেশন, স্বয়ংক্রিয় কানেকশন, স্মার্ট ওয়্যার ডিটেকশন, ইন্টেলিজেন্ট টাচ কন্ট্রোল এবং ওয়াটার রেজিজট্যান্স ফিচার সম্বলিত রিয়েলমি বাডস এয়ার ২ ব্যবহারকারীর জীবনে নতুন মাত্রা যোগ করবে।

একইসাথে, রিয়েলমি বাডস এয়ার ২ নিও দিবে ২৮ ঘণ্টা প্লেব্যাক সুবিধা। ২৫ ডেসিবল পর্যন্ত নয়েজ ক্যানসেলেশন সুবিধাসহ এতে আছে কল করার সময় ডুয়াল মাইক নয়েজ ক্যানসেলেশন সুবিধা। আরো আছে বেইজ বুস্ট ড্রাইভার, স্বয়ংক্রিয় কানেকশন এবং ইন্টেলিজেন্ট টাচ কন্ট্রোল সুবিধা।

ক্যানালিসের প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের প্রথম প্রান্তিকে রিয়েলমি বাংলাদেশের শীর্ষ তিন মোবাইল ব্র্যান্ডের ১-টিতে পরিণত হয়েছে। দেশের তরুণদের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড রিয়েলমি সামনের দিনগুলোতে অত্যাধুনিক স্মার্টফোন এবং এআইওটি পণ্য নিয়ে আসতে বদ্ধপরিকর।

এই সপ্তাহের জনপ্রিয়

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি