শনিবার, জুলাই ১৮, ২০২৬
30 C
Dhaka

ওয়ালটনের নতুন অল-ইন-ওয়ান পিসি

টেকভিশন২৪ ডেস্ক: নতুন মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে নিয়ে এসেছে ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইউনিফাই এস২২ সিরিজের ওই অল-ইন-ওয়ান কম্পিউটারগুলো মার্চের শেষ দিক থেকে বাজারে পাওয়া যাচ্ছে বলে ওয়ালটন থেকে জানানো হয়েছে। ইতোমধ্যে এর নজরকাড়া ডিজাইন এবং আকর্ষণীয় সব ফিচার প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

ওয়ালটন সূত্রে জানা গেছে, এর আগে এই ক্যাটাগরিতে ইউনিফাই আলফা২২ সিরিজের বেশ কিছু মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারজাত করেছে তারা। গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়াতেই একই ক্যাটাগরিতে আরও আপডেটেড এবং নতুন ফিচারসমৃদ্ধ এই সিরিজটি নিয়ে আসা হয়েছে। যারা একটি নির্দিষ্ট স্থানে বসে দীর্ঘসময় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের জন্য অল-ইন-ওয়ান পিসি আদর্শ ডিভাইস। এছাড়াও বাসায় বসে যেকোনো ধরনের কাজ কিংবা বিনোদনের মাধ্যম হিসেবেও এই সিরিজের ডিভাইসগুলো সহজেই ব্যবহার করা যাবে।

এই সিরিজে মডেলভেদে রয়েছে ইন্টেলের দশম প্রজন্মের পেন্টিয়াম গোল্ড, কোর আই-থ্রি এবং কোর আই-ফাইভ প্রসেসর। এছাড়া বাকি সব কনফিগারেশন প্রায় একই। মেমোরি হিসেবে সবগুলো ভ্যারিয়েন্টে থাকছে ৮ গিগাবাইট ২৬৬৬ মেগাহার্জ ডুয়েল চ্যানেল ডিডিআর৪ র‌্যাম, যা ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সপান্ড করা যাবে। 

ওয়ালটন অল-ইন-ওয়ান কম্পিউটারের প্রোডাক্ট ম্যানেজার রাকিব বিন কাদের বলেন, বর্তমানে বাংলাদেশের বাজারে অল-ইন-ওয়ান পিসির খুব বেশি ভ্যারিয়েন্ট দেখা যায় না। এই ক্যাটাগরিতে বিভিন্ন শ্রেণীর গ্রাহকের প্রয়োজনীয়তা বিবেচনায় আমরা বিভিন্ন মূল্য ও ক্যাটাগরির ডিভাইস ডেভেলপ করেছি। যাতে গ্রাহকরা অসংখ্য মডেল থেকে তাদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী সঠিক স্পেসিফিকেশনের ডিভাইস বেছে নিতে পারেন।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক এবং কম্পিউটার ও আইটি পণ্যের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী লিয়াকত আলী বলেন, ওয়ালটন বরাবরই গ্রাহকদের প্রয়োজন বুঝে সেই অনুসারে পণ্য উৎপাদন ও বাজারজাত করে। বর্তমানে কর্পোরেট অফিসগুলোতে ডেস্কটপের ব্যবহার কমে ল্যাপটপের ব্যবহার বাড়ছে। কিন্তু অনেক কাজই সাধারণ মানের ল্যাপটপে করা সম্ভব না। তাছাড়া হাই-কনফিগারেশনের ল্যাপটপ বেশ ব্যয়বহুল। সেক্ষেত্রে অল-ইন-ওয়ান পিসি হতে পারে সেরা সমাধান। এই ডিভাইস খুব অল্প জায়গায় রাখা যায়। সহজে বহন করা যায়। আবার বড় ডিসপ্লের কারণে ভারী কাজে ল্যাপটপের চেয়ে বেশি সুবিধা পাওয়া যায়।

মডেলভেদে দাম ৪৩,৯৫০ টাকা থেকে ৫৭,৮৫০ টাকার মধ্যে। চলমান কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রোগ্রামে শিক্ষার্থীরা ইউনিফাই এস২২ অল-ইন-ওয়ান পিসি কিনলেই পাচ্ছেন লাখ টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি। দেশের সব ওয়ালটন শোরুমে অন্যান্য পণ্যের পাশাপাশি অল-ইন-ওয়ান পিসি পাওয়া যাচ্ছে।

এছাড়া অনলাইনে ই-প্লাজা থেকে অর্ডার করলে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড়। সব মডেলের অল-ইন-ওয়ান পিসিতে ২ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন। দেশব্যাপী ওয়ালটনের ৭৬টি সার্ভিস সেন্টার থেকে দ্রুততম সময়ে বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহকরা।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি