বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
26.5 C
Dhaka

টেকনো নিয়ে এল ৪/৬৪ জিবির স্পার্ক সিক্স গো

টেকনো স্পার্ক সিক্স গো এর দুটি নতুন সংস্করণ এখন বাংলাদেশে/ ৩/৬৪ ও ৪/৬৪ জিবির টেকনো স্পার্ক সিক্স গো বাজারে/ টেকনো স্পার্ক সিক্স গো’র ৪/৬৪ জিবির সংস্করণ এখন বাংলাদেশে

টেকভিশন২৪ ডেস্ক :ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড টেকনো বাজারে নিয়ে এসেছে স্পার্ক সিক্স গো এর নতুন সংস্করণ। ফোনটি এখন ৩/৬৪ জিবি ও ৪/৬৪ জিবি সংস্করণে দেশীয় বাজারে পাওয়া যাবে। এর মধ্যে ৩ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণটির দাম ৯,৯৯০ টাকা এবং ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণটির দাম ১০,৯৯০ টাকা।

“সুপার ব্যাটারি বিগ ভেল্যু” – স্লোগানের ফোনটির উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এর ৫০০০ মিলি-অ্যাম্পিয়ারের এর বিশাল ব্যাটারি যেটিতে রয়েছে ইনটেলিজেন্ট পাওয়ার সেভিং টেকনোলজি যার ফলে এতে ৪০ ঘণ্টার মত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। ৬ দশমিক ৫২ ইঞ্চির ডট-নচ ডিসপ্লে; যার রেশিও ২০:৯ এবং রেজুলেশন ৭২০*১৬০০ এবং এর ফলে ব্যবহারকারী আরও সুন্দর কালার ও দারুণ অভিজ্ঞতা লাভ করবে। সাথে থাকছে ৬৪ জিবি স্টোরেজ যার ফলে আরও বেশী ছবি ও অ্যাপ রাখা যাবে ফোনে। ৪ জিবি র‍্যাম ও অক্টাকোর প্রসেররের ফলে অ্যাপ চলবে সুন্দর ভাবে।

এর পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা যার আপগ্রেডেড এআই এলগরিদম এর ফলে বোকেহ, এআই বিউটি, এএসডি, এইচডিআর ইত্যাদি ফিচার পাওয়া যাবে এবং এর ফলে ছবির সামগ্রিক কোয়ালিটিও বৃদ্ধি পেয়েছে। আর ডুয়েল ফ্ল্যাশ লাইট থাকায় অন্ধকারেও তোলা যাবে অসাধারণ সব ছবি।

এ প্রসঙ্গে ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ানুল হক জানান, “টেকনো গ্রাহকদের জন্য সব সময় সাধ্যের মধ্যে সেরা মানের ফোন বাজারে নিয়ে আসতে সচেষ্ট রয়েছে। আমরা আশা করি স্পার্ক সিক্স গো গ্রাহকদের আশা পূরণ করতে সমর্থ হবে। আমরা সামনে মিড রেঞ্জের ফোনের পাশাপাশি উন্নতমানের ফ্লাগশিপ ফোন নিয়ে আসতে কাজ করে যাচ্ছি যাতে সকল ধরনের গ্রাহক আমাদের ফোন ব্যবহার করতে পারেন।”

অ্যাকুয়া ব্লু ও আইস জেডাইট এই দুটি কালারে পাওয়া যাবে টেকনো স্পার্ক সিক্স গো। সর্বোপরি টেকনো স্পার্ক সিক্স গো সাধ্যের মধ্যে সেরা একটি ফোন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি