রবিবার, মে ৩১, ২০২৬
35 C
Dhaka

ভ্যালেন্টাইনে ওয়ালটন স্মার্টফোনে ২১ শতাংশ মূল্যছাড়, ফ্রি বিমান টিকেট

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: আসছে পহেলা ফালগুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে গ্রাহকদের জন্য ‘ভ্যালেন্টাইন’স কাপল ডিল’ শীর্ষক ক্যাম্পেইনের আয়োজন করেছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন।

ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ই-প্লাজা থেকে নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনলেই থাকছে নিশ্চিত ২১% মূল্যছাড়। এছাড়াও সৌভাগ্যবান কাপল পেতে পারেন বিমানে কক্সবাজার ঘুরে আসার সুবর্ণ সুযোগ।

ওয়ালটন সেলুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, মূল্যছাড় ও ফ্রি বিমান টিকেটের সুযোগ শুধুমাত্র ওয়ালটন ই-প্লাজা (eplaza.waltonbd.com) থেকে নির্দিষ্ট পাঁচটি মডেলের হ্যান্ডসেটে কেনার ক্ষেত্রে প্রযোজ্য। ২১ শতাংশ ডিসকাউন্টের পাশাপাশি ওই মডেলের স্মার্টফোন ক্রেতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে এক জুটিকে দেয়া হবে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের বিমান টিকেট সম্পূর্ণ ফ্রি।

ক্রেতাদের বিশ্ব ভালোবাসা দিবস বাড়তি আনন্দ যোগ করতে এই সুবিধা দেয়া হচ্ছে। ভ্যালেন্টাইন’স ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত এ সুযোগ থাকছে।

ওয়ালটন সূত্রে জানা গেছে, ‘ভ্যালেন্টাইন’স কাপল ডিল’ ক্যাম্পেইনে গ্রাহকরা ৪ হাজার ২০০ টাকা ছাড়ে ১৯ হাজার ৯৯৯ টাকা দামের ‘প্রিমো এসসেভেন প্রো’ মডেলের স্মার্টফোনটি কিনতে পারবেন মাত্র ১৫ হাজার ৭৯৯ টাকায়। ১২ হাজার ৯৯৯ টাকার ‘প্রিমো আরএক্সসেভেন’ মডেলের ফোনটি ২ হাজার ৭৩০ টাকা কমে কেনা যাবে ১০ হাজার ২৬৯ টাকায়।

‘প্রিমো আরসিক্স ম্যাক্স’ ফোনটি কিনতে পারবেন ৭ হাজার ৫০৪ টাকা দিয়ে। ‘প্রিমো এনফোর’ কেনা যাবে ৭ হাজার ৭৪১ টাকায়। অন্যদিকে ‘প্রিমো এনএফফোর টার্বো’ ফোনটির দাম পড়বে মাত্র ৫ হাজার ২৯২ টাকা।

নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতেও ওয়ালটন স্মার্টফোন কেনার সুযোগ রয়েছে। আছে ইএমআই সুবিধাও।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি