রবিবার, নভেম্বর ২২, ২০২৬
28 C
Dhaka

৩০ নভেম্বর পর্যন্ত চলবে ‘বিওর’ মেগা সেল ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড বিও দেশে নিয়ে এসেছে বিশেষ কেনাকাটার আয়োজন ‘বিও ১১.১১ স্ক্র্যাচ অ্যান্ড উইন মেগা শপিং ফেস্টিভ্যাল ২০২৬’। এই ক্যাম্পেইনে বিওর যেকোনো পণ্য কিনেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ৬ হাজারেরও বেশি আকর্ষণীয় উপহার জেতার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। পুরস্কারের তালিকায় রয়েছে আইফোন ১৮ প্রো ম্যাক্স, স্মার্ট টেলিভিশন, বিমান ভ্রমণসহ নানা আকর্ষণীয় উপহার।

বাংলাদেশে বিওর একমাত্র পরিবেশক টেক এজ বিডির উদ্যোগে আয়োজিত এই মেগা শপিং ক্যাম্পেইন শুরু হয়েছে ১৬ নভেম্বর। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। দেশের বিভিন্ন বিক্রয়কেন্দ্রের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে ক্যাম্পেইনের এই বিশেষ অফার।

টেক এজ বিডির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পেইনের সবচেয়ে বড় আকর্ষণ আইফোন ১৮ প্রো ম্যাক্স জেতার সুযোগ। এ ছাড়া পুরস্কারের তালিকায় রয়েছে স্মার্ট টেলিভিশন এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান ভ্রমণের সুযোগ। ভ্রমণ প্যাকেজের সঙ্গে থাকছে হোটেলে তিন দিন দুই রাত থাকার ব্যবস্থা। রয়েছে যুগল বুফে ডিনার, স্মার্ট ঘড়ি, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ স্পিকার, তারবিহীন ইয়ারবাড এবং মোবাইল চার্জারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য।

বড় পুরস্কারের পাশাপাশি ক্রেতাদের জন্য থাকছে নেকব্যান্ড, টি-শার্ট, দেয়ালঘড়ি, কফির মগ ও মোবাইল স্ট্যান্ডের মতো আকর্ষণীয় উপহারও। সব মিলিয়ে ক্যাম্পেইনে ৬ হাজারেরও বেশি উপহার জেতার সুযোগ রাখা হয়েছে।

উল্লেখ্য, বিও ২০০৫ সাল থেকে মোবাইল অ্যাক্সেসরিজ উৎপাদন ও বাজারজাত করে আসছে। বর্তমানে বিশ্বের ১২০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক এই ব্র্যান্ডটি। বাংলাদেশে গত এক বছর ধরে টেক এজ বিডি বিওর একমাত্র পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি দেশের ক্রেতাদের জন্য বিওর সব পণ্যে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠান থেকে পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারে কেনাকাটার পাশাপাশি বড় পুরস্কার জয়ের এমন সুযোগ ক্রেতাদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে আশা করছে আয়োজক প্রতিষ্ঠান।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

সর্বশেষ

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: শীত উপলক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি