বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
26.9 C
Dhaka

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও অথোরাইজড রিসেলার গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। রোববার (১১ অক্টোবর) এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপলের সর্বাধুনিক এই আইফোন লাইনআপ দেশে নিয়ে আসা হয়। এখন দেশের সকল গ্যাজেট অ্যান্ড গিয়ার স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে ডিভাইসগুলো পাওয়া যাবে।

অনুষ্ঠানে উন্মোচনের পাশাপাশি, বিশেষ অফার নিয়ে এসেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। প্রতিটি আইফোন ১৮ সিরিজের ডিভাইসের সাথে বিনামূল্যে শিল্ড+ প্রোটেকশন দেওয়া হচ্ছে। শিল্ড+ অ্যাপলের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টির পাশাপাশি, এক বছরের বাড়তি ওয়ারেন্টি নিশ্চিত করে, ফলে মোট ওয়ারেন্টি কাভারেজ দুই বছর হয়ে যাচ্ছে। এছাড়াও, কাভারেজ পিরিয়ডের মধ্যে একবার ফ্রন্ট স্ক্রিন রিপ্লেসমেন্ট ও একবার ব্যাক গ্লাস রিপ্লেসমেন্টের সুবিধাও রয়েছে। শিল্ড+-এর মাধ্যমে ক্রেতারা নিশ্চিন্তে তাদের ডিভাইস ব্যবহার করতে পারবেন, কারণ এটি সাধারণ এক্সিডেন্টাল ড্যামেজ ও ব্যয়বহুল সমস্যাগুলো থেকে ডিভাইসটিকে সুরক্ষিত রাখে।

এই বিশেষ উপলক্ষ উদযাপনে আরও বেশ কিছু আকর্ষণীয় লঞ্চ অফার নিয়ে এসেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। ক্রেতারা ইএমআইতে সর্বোচ্চ ২০,০০০ টাকা ক্যাশব্যাক, ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা ট্রেড-আপ বোনাস পাবেন। স্টক থাকা সাপেক্ষে, এক্সক্লুসিভ লঞ্চ গিফট হিসেবে ক্রেতারা এয়ারপডস প্রো ৩ অথবা এয়ারপডস ৫ পাবেন। এছাড়াও, বিনামূল্যে পাওয়া যাবে অ্যাপলের অফিসিয়াল কেস, ২০ ওয়াট অ্যাপল অ্যাডাপ্টার ও স্পাইগেন স্ক্রিন প্রোটেক্টর। সকল অফার, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ও কম্বিনেশনের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য থাকবে।

আয়োজনে উপস্থিত ছিলেন গ্যাজেট অ্যান্ড গিয়ারের কর্মকর্তাবৃন্দ; কন্টেন্ট ক্রিয়েটর রাকিন আবসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান।

এ বিষয়ে গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদ বলেন, “গ্যাজেট অ্যান্ড গিয়ারে আমরা সবসময় বিশ্বাস করি যে, প্রিমিয়াম ডিভাইস কেনার সাথে প্রিমিয়াম মালিকানার অভিজ্ঞতাও থাকা উচিত। আইফোন ১৮ সিরিজ উন্মোচনের ক্ষেত্রে তাই আমরা আমাদের ক্রেতাদের জন্য শিল্ড+ বিনামূল্যে দিতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। পাশাপাশি, সুবিধা হিসেবে বর্ধিত ওয়ারেন্টি কভারেজ, স্ক্রিন প্রোটেকশন ও ব্যাক গ্লাস রিপ্লেসমেন্ট এক প্যাকেজে একত্রিত রয়েছে। গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে আত্মবিশ্বাসের সাথে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করাই আমাদের একমাত্র প্রতিশ্রুতি।”

আইফোন ১৮ সিরিজ এখন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের সকল স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি