শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
28.8 C
Dhaka

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই অল-ইন-ওয়ান (এআইও) পিসি সিরিজ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি, যেখানে ইন্টেল লুনার লেক প্রসেসর সমৃদ্ধ শক্তিশালী কম্পিউটিংয়ের পাশাপাশি রয়েছে সর্বোচ্চ ১১৫ টপস এআই পারফরম্যান্স। আধুনিক হোম ওয়ার্কস্পেস থেকে শুরু করে কর্পোরেট অফিস- দুই ক্ষেত্রেই দ্রুততর কাজ, স্মার্ট প্রোডাক্টিভিটি এবং অন-ডিভাইস এআই প্রসেসিংয়ের নতুন অভিজ্ঞতা দেবে এই সিরিজ।

ইন্টেলের লুনার লেক হলো এআই-ভিত্তিক কম্পিউটিংয়ের জন্য তৈরি নতুন প্রজন্মের প্রসেসর প্রযুক্তি। এর বিশেষ এনপিইউ সরাসরি ডিভাইসেই এআই কাজ প্রসেস করে, ফলে ক্লাউডের ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত রেসপন্স, উন্নত প্রাইভেসি এবং আরও কার্যকর কম্পিউটিং অভিজ্ঞতা পাওয়া যায়।

ইন্টেল কোর আল্ট্রা (সিরিজ ২/ লুনার লেক) প্রসেসর সমৃদ্ধ এই ডিভাইসগুলোতে রয়েছে ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১৬জিবি ডিডিআর৫এক্স-৮৫৩৩ র‍্যাম ও ৫১২জিবি পিসিআই-ই জেন৪ এনভিএমই এসএসডি, যা দ্রুত ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে। পাশাপাশি এফএইচডি আইপিএস এন্টি-গ্লেয়ার ডিসপ্লে, ১০০হার্জ রিফ্রেশ রেট, ৯৯% এসআরজিবি, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, হারমান স্পিকার এবং আধুনিক কানেক্টিভিটি এটিকে কাজ ও বিনোদনের জন্য একটি পূর্ণাঙ্গ সমাধান করে তুলেছে।

নতুন লেনোভো এআই অল-ইন-ওয়ান সিরিজ ৪টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। আইডিয়াসেন্টার এআইও (এফ০জেওয়াই০০১জেএলকে) ও (এফ০জেডব্লিউ০০১এএলকে) মডেলে রয়েছে কোর আল্ট্রা ৫ ২২৬ভি ও ৯৭ টপস এআই পারফরম্যান্স, যার সর্বোচ্চ মূল্য যথাক্রমে ১১৫,০০০ ও ১১৮,০০০ টাকা। অন্যদিকে আইডিয়াসেন্টার এআইও (এফ০জেওয়াই০০১কেএলকে) ও (এফ০জেডব্লিউ০০১বিএলকে) মডেলে রয়েছে কোর আল্ট্রা ৭ ২৫৬ভি, আর্ক ১৪০ভি গ্রাফিক্স ও ১১৫ টপস এআই পারফরম্যান্স, যার সর্বোচ্চ মূল্য যথাক্রমে ১২১,০০০ ও ১২৫,০০০ টাকা।

লেনেভো এআই অল-ইন-ওয়ান পিসি সিরিজের মডেলগুলো এখন ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-র সকল শাখা, অনুমোদিত ডিলার নেটওয়ার্ক এবং শীর্ষস্থানীয় আইটি শপগুলোতে পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি