Monday, October 12, 2026
26.8 C
Dhaka

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। পরিবেশবান্ধব ও টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ ব্যবস্থা স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।

ডেটা সেন্টারের অব্যবহৃত ২,৫০০ বর্গফুট ছাদজুড়ে এ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এ স্থাপনা থেকে বছরে প্রায় ৮৫,০০০ কিলোওয়াট-ঘণ্টা সবুজ জ্বালানি উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, সোলার ইরেডিয়েশন টাইম অর্থাৎ দিনের বেলা যখন পর্যাপ্ত সূর্যের আলো থাকে, তখন সিস্টেমটি গ্রিডের (সরকারি বিদ্যুৎ লাইন) প্রায় ৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করবে। ফলে বছরে প্রায় ৫২ টন পর্যন্ত কার্বন নির্গমন হ্রাস পাবে। আর এনার্জি ব্যয় বাবদ সাশ্রয় হবে ১২ লাখ টাকা।

এ উদ্যোগ বাংলালিংকের ইএসজি (এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স) লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি লোডশেডিং কিংবা যেকোন জরুরী পরিস্থিতিতে ডেটা সেন্টারের কার্যক্রম সচল রাখতেও সহায়তা করবে।

উল্লেখ্য, গত বছর নিজেদের গাজীপুর ডেটা সেন্টারে ৮০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করে বাংলালিংক। এর মাধ্যমে দেশের প্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসেবে ডেটা সেন্টারে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু করে অপারেটরটি।

এর ধারাবাহিকতায় কুমিল্লা ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছে বাংলালিংক। এর মাধ্যমে পরিবেশবান্ধব এবং টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার উদ্যোগে আরও এক ধাপ এগিয়ে গেলো প্রতিষ্ঠানটি।

এ উদ্যোগ প্রসঙ্গে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন তুর্কার বলেন, “একটি টেকসই ও স্থিতিশীল ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার যাত্রায় এ উদ্যোগ একটি বড় পদক্ষেপ। গুরুত্বপূর্ণ কার্যক্রমে সৌরবিদ্যুৎ ব্যবহার করার মাধ্যমে আমরা কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি জ্বালানি ব্যয়ও সাশ্রয় করতে পারছি। ফলে দীর্ঘমেয়াদে আমাদের নেটওয়ার্ক আরও টেকসই ও নির্ভরযোগ্য হয়ে উঠছে। আমাদের কাছে টেকসই পরিবেশ শুধুমাত্র একটি প্রতিশ্রুতি নয়, এটি আমাদের ব্যবসায়িক কার্যক্রম এর অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।”

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে নিজেদের ডিজিটাল অবকাঠামোকে আরও পরিবেশবান্ধব করে তুলছে বাংলালিংক। একই সঙ্গে, বিভিন্ন স্থাপনা ও নেটওয়ার্কে সবুজ জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে টেকসই পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিকে পুনর্ব্যাক্ত করছে অপারেটরটি।

আরও পরিবেশবান্ধব, টেকসই ও জ্বালানি সাশ্রয়ী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার পথে এটি একটি মাইলফলক প্রকল্প। একই সঙ্গে, এ উদ্যোগ বাংলালিংকের বৃহত্তর ইএসজি (এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স) লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

সর্বশেষ

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল...

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা,...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি