মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
29.1 C
Dhaka

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়। প্রতিদিনের ব্যবহারে সবকিছু কতটা মসৃণভাবে কাজ করে, সেটিই আসল বিষয়। অ্যাপ বদলানো, স্ক্রলিং, ভিডিও স্ট্রিমিং বা দৈনন্দিন কাজে স্মুথ ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা দেয় ভিভো ওয়াই৫০০।

এই স্মুথ অভিজ্ঞতার মূল শক্তি ভিভোর সর্বশেষ অপারেটিং সিস্টেম অরিজিনওএস ৬। এটি অ্যাপ পরিবর্তন, স্ক্রলিং ও মাল্টিটাস্কিংকে আরও দ্রুত ও সাবলীল করে। ফলে এক কাজ থেকে আরেক কাজে যাওয়া হয় সহজ। পাশাপাশি প্রাইভেট স্পেস, ভিভো অফিস কিট, ফ্রি ট্রান্সফার, স্ক্রিন মিররিং, টাস্ক হ্যান্ডঅফ এবং নোটস সিঙ্ক–এর মতো ফিচারগুলো ব্যবহারকে আরও সুবিধাজনক করে। একই সঙ্গে এগুলো কাজের গতি বাড়ায় এবং ডিজিটাল জীবনকে আরও সংযুক্ত রাখে।

বিনোদনের প্রতিটি মুহূর্তকে আরও প্রাণবন্ত করে ভিভো ওয়াই৫০০। এতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা দৈনন্দিন কাজে ডিসপ্লেটি আরও প্রাণবন্ত ভিজ্যুয়াল ও মসৃণ অভিজ্ঞতা দেয়। ফলে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে আরও উপভোগ্য।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে আছে ৮,১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। এটি বিনোদন, যোগাযোগ ও দৈনন্দিন কাজে দীর্ঘ সময় শক্তি জোগায়। ফলে বারবার চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে না।

এই স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে ভিভো ওয়াই৫০০তে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের আল্ট্রা স্মুথ প্রসেসর যার আনতুতু স্কোর ৬,৮০,০০০। ভিভো ল্যাবের পরীক্ষার তথ্য অনুযায়ী, ভিভো ওয়াই৪০০ ও ভিভো ভি৬০ লাইটে ব্যবহৃত স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের তুলনায় এই চিপসেট ৩০ শতাংশ বেশি সার্বিক পারফরম্যান্স, ২৮ শতাংশ উন্নত সিপিইউ পারফরম্যান্স এবং ৪৪ শতাংশ বেশি জিপিইউ পারফরম্যান্স প্রদান করে।

নিরবচ্ছিন্ন ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ভিভো ওয়াই৫০০ অর্জন করেছে ৫০ মান্থ লং টার্ম স্মুথনেস সার্টিফিকেশন। 

বাংলাদেশে ভিভো ওয়াই৫০০-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯৯ টাকা। প্রথম বিক্রয় ক্যাম্পেইনে ক্রেতারা স্মার্টওয়াচ অথবা সর্বোচ্চ ৯ মাসের ০% ইএমআই সুবিধার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন। পাশাপাশি থাকছে ১৮ মাসের ওয়ারেন্টি, সিলভার মেম্বারশিপ এবং বিশেষ ডেটা বান্ডেল। শর্ত প্রযোজ্য।

স্মুথ অপারেটিং সিস্টেম, উন্নত বিনোদন সুবিধা ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে মাল্টিটাস্কিং, বিনোদন ও প্রতিদিনের ব্যবহারে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা দেয় ভিভো ওয়াই৫০০।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি