শনিবার, জুলাই ১১, ২০২৬
27.8 C
Dhaka

বাংলা কিউআরে বিকাশ পেমেন্টে ১০০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক :  এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের পরিধি আরও বিস্তৃত করতে বিকাশ পেমেন্টে থাকছে ১০,০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার। এদিকে, সরকারি নির্দেশনা মোতাবেক বিকাশ ইতোমধ্যেই তার মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর প্রতিস্থাপন করছে, যা ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে সমৃদ্ধ করে গ্রাহকের ক্যাশবিহীন কেনাকাটাকে আরও সহজ করেছে।

লাইফস্টাইল, ফুড ও বেভারেজ, সুপারস্টোর, ঘরের সাজসজ্জা, অনলাইন শপিং, টিকেট ও ট্রাভেল, এন্টারটেইনমেন্ট, রাইড শেয়ারিং, হেলথ কেয়ার, এডুকেশন, গ্যাজেটস সহ বিভিন্ন কেনাকাটায় বিকাশ পেমেন্টে পাওয়া যাচ্ছে বিভিন্ন অংকের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক।

“পেমেন্ট মানেই বিকাশ”- বার্তাটিকে সামনে রেখে চালু করা এই ক্যাম্পেইনের আওতায় ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফারগুলো উপভোগ করা যাবে ৩১ অগাস্ট, ২০২৬ পর্যন্ত।

দেখে নেয়া যাক কোথায় মিলছে অফারগুলো:

➢ লাইফস্টাইল: অ্যাপেক্স, বে, রিচম্যান, টপ টেন, ইয়েলো সহ দেশজুড়ে বিভিন্ন পোশাক, জুতা, সাজ-সজ্জা সহ বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডে নির্দিষ্ট অংকের কেনাকাটা করে গ্রাহকরা পেতে পারেন ১,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।

➢ অনলাইন শপিং: এদিকে বিভিন্ন অনলাইন শপ ও ই-কমার্স সাইটেকেনাকাটায় বিকাশ পেমেন্টে মিলছে ১,৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। পিকাবু, অথবা, কার্টআপ সহ বেশকিছু মার্চেন্টে পাওয়া যাচ্ছে এই ডিসকাউন্ট।

➢ সুপারস্টোর ও অনলাইন গ্রোসারি: স্বপ্ন, ল্যাভেন্ডার, মিনা বাজার, ইউনিমার্ট অনলাইন সহ দেশের নামকরা বেশকিছু সুপারস্টোর ও অনলাইন গ্রোসারি শপে বিকাশ পেমেন্টে কেনাকাটায় থাকছে ৪০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন ও ক্যাশব্যাক।

➢ ফুড ও বেভারেজ: মিঠাই, বিএফসি, কেএফসি, কুপারস, সুমিস হট কেক, স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট-এর মতো অনেকগুলো রেস্টুরেন্ট, ক্যাফে, সুইটস-বেকারি, ফুড কোর্ট, অনলাইন ফুড ডেলিভারিতে থাকছে আকর্ষনীয় সব ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। চলমান ক্যাম্পেইনের আওতায় ফুড ও বেভারেজ অর্ডারে থাকছে ৮০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।

➢ টিকেট ও ট্রাভেল: অনলাইন ট্রাভেল এজেন্সি, ট্রেন-বাস-প্লেন টিকেট ও হোটেল বুকিংয়ে বিকাশ পেমেন্টে থাকছে ৩,৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।

➢ হেলথ কেয়ার: স্কয়ার হাসপাতাল, মেডিনোভা, আইসিডিডিআর’বি, পপুলার স্পেশালাইসড হাসপাতাল, লাজ ফার্মা-এর মতো হাসপাতাল, ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার, অনলাইন হেলথ কেয়ারে বিকাশ পেমেন্টে সেবা গ্রহণ করে একজন গ্রাহক পেতে পারেন ৮০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।

এছাড়াও, বিভিন্ন ক্যাটাগরিতে আরও বেশকিছু ক্যাম্পেইন চলমান আছে যেখানে বিকাশ পেমেন্টে গ্রাহকরা পেতে পারেন আরও বেশকিছু ডিসকাউন্ট ও ক্যাশব্যাক।

এই সপ্তাহের জনপ্রিয়

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

টেকনোর দাম কমায় স্মার্টফোন বাজারে নতুন গতি

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের দাম...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

সর্বশেষ

অ্যাসেট প্রকল্পের আওতায় বিসিএসের ইবিটি কার্যক্রমের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে  শুক্রবার...

জামাল ভূঁইয়ার সাথে অপোর অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক : প্রতিটি ফুটবলপ্রেমী দেশের এমন একজন খেলোয়াড়...

সিলেটে উবারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার গতকাল সিলেটে...

গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: মানব পাচারের শিকার ব্যক্তিদের জন্য টেকসই জীবিকা...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি