শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
31.9 C
Dhaka

অপো নিয়ে এসেছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ শুরু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল বিকাশ ও দক্ষ নেতৃত্বের পাশাপাশি, নিজ নিজ ক্যাম্পাসে প্রভাবশালী কণ্ঠ হয়ে উঠতে পারবেন।

এই প্রোগ্রামের লক্ষ্য বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণদের কর্মশক্তি, উদ্ভাবনী সক্ষমতা ও ইচ্ছাশক্তিকে একত্রে নিয়ে এসে তাদেরকে শেখার, নতুন কিছু তৈরি করার, যোগাযোগ স্থাপন করার ও বেড়ে ওঠার সুযোগ তৈরি করে দেওয়া। এই উদ্যোগের মাধ্যমে অপো ছাত্র, কন্টেন্ট ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদেরকে নিয়ে একটি ডাইনামিক কমিউনিটি তৈরি করতে চায়, যারা ক্যাম্পাসের ভেতরে ও বাইরে উভয় জায়গায় অর্থবহ পরিবর্তন আনতে সক্ষম।

অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করার একটি অনন্য প্লাটফর্ম। নির্বাচিত অ্যাম্বাসেডররা মাসিক সম্মানী, আকর্ষণীয় উপহার, নতুন উন্মোচিত অপো ডিভাইস আগে ব্যবহারের সুযোগ, এক্সক্লুসিভ ব্র্যান্ড ইভেন্টে আমন্ত্রণ, ক্যারিয়ার ও ইন্টার্নশিপের সুযোগের পাশাপাশি, প্রফেশনাল নেটওয়ার্কিং ও ব্যক্তিগত ব্র্যান্ড উন্নয়নের সুযোগ পাবেন।

এছাড়াও, প্রোগ্রামটি কন্টেন্ট তৈরি, অনুষ্ঠানে অংশগ্রহণ, কমিউনিটি তৈরি ও ডিজিটাল স্টোরিটেলিংয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা শক্তিশালী করা, সৃজনশীলতা ও নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসতে উৎসাহিত করবে। হাতেকলমে কাজ করার অভিজ্ঞতা ও মেন্টরশিপের সুযোগের মাধ্যমে অ্যাম্বাসেডররা মূল্যবান ধারণা ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত উভয়ক্ষেত্রে বিকশিত হতে সাহায্য করবে।

অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামে আবেদন করার লিংক এখন উন্মুক্ত করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা অফিসিয়াল অ্যাপ্লিকেশন লিংক https://forms.gle/sthZVVgg1SCEGndM6 থেকে আবেদন করতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি