শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
26.3 C
Dhaka

টিপি-লিংকের বিশ্বকাপ ক্যাম্পেইনে জিতুন মোটরবাইক, টিভিসহ নানা পুরস্কার

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেডের বিশেষ আয়োজন ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে টিপি-লিংকের ‘১ গোল ১ নেটওয়ার্ক’-স্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজধানীর ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে অনুষ্ঠিত এই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন টিপি-লিংক প্রাইভেট লিমিটেডের (সার্ক) ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং। শুভেচ্ছা বক্তব্য রাখেন এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।

অনুষ্ঠানে মি. লিনওয়াংবলেন, “টিপি-লিংকের দর্শন হলো- প্রতিটি বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান যেন একটি নির্ভরযোগ্য, দ্রুত ও সুরক্ষিত নেটওয়ার্কের আওতায় আসে। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে টিপি-লিংক বদ্ধপরিকর। আমরা চাই, গ্রাহকেরা যেন একটি নেটওয়ার্কের মাধ্যমে সব ডিভাইস সংযুক্ত রাখতে পারেন, আর সেই লক্ষ্যেই আমাদের সব উদ্ভাবন।”

এছাড়াও বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম (ম্যানুফ্যাকচারিং অপারেশনস) শুরুর আগ্রহ প্রকাশ করেন লিন ওয়াং। সরকারের অনুকূল নীতিমালার সুবিধা নিয়ে জনপ্রিয় নেটওয়ার্কিং ব্র্যান্ড টিপি-লিংক এখন ‘মেক ইন বাংলাদেশ’ রূপকল্পের আওতায় বিভিন্ন উদ্যোগ সক্রিয়ভাবে যাচাই করে দেখছে বলেও জানান তিনি।

অনুষ্ঠান সম্পর্কে এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, “আমাদের ব্যবসায়িক অংশীদারদের সাথে দীর্ঘ পথচলা উদযাপন এবং টিপি-লিংকের নতুন উদ্ভাবনী ক্যাম্পেইন গ্রাহকদের মাঝে ছড়িয়ে দিতেই এই বিশেষজ্ঞ মিলনমেলার আয়োজন করা হয়েছে। আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তির সম্ভাবনা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হবে।”

অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ‘১ গোল ১ নেটওয়ার্ক’ নামক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা পণ্য কিনে ক্যাম্পেইনে অংশগ্রহণ করে প্রতি সপ্তাহে টেলিভিশন থেকে শুরু করে ফাইনাল পুরস্কার হিসেবে মোটরবাইক জিততে পারবেন। প্রধান আকর্ষণ হিসেবে এ অনুষ্ঠানের এক্সপেরিয়েন্স জোনে টিপি-লিংক ছাড়াও কোম্পানিটির সাব-ব্র্যান্ড ওমাডা, ভিজি, ট্যাপো এবং মারকিউসিস-এর বেশ কিছু নতুন পণ্য উপভোগের সুযোগ পান অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা, নির্বাহী পরিচালক টিপু সুলতান, পরিচালক মোহাম্মদ মাসুদ হোসেন প্রমুখ। তাঁদের বক্তব্যে টিপি-লিংকের পণ্যের বাস্তব ব্যবহারিক সফলতা ও শিল্পোত্তর চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। ক্যাম্পেইন উদ্বোধনের পাশাপাশি বিক্রয়োত্তর সেবা, টেকনিক্যাল সাপোর্ট ও বাজারে টিপি-লিংকের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি