সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
27 C
Dhaka

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন অনুষ্ঠান তথা সমাবর্তনে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।

১৭ এপ্রিল ২০২৬ দক্ষিণ আফ্রিকার ‘ডায়মন্ড সিটি’ খ্যাত কিম্বারলিতে  জাঁকজমকপূর্ণ পরিবেশে এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের  আচার্য ড. থেবে ইকালাফেং,  উপাচার্য প্রফেসর ড. ডেবরা মিয়ার, এবং দেশি-বিদেশি অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-মন্ডলী উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় আয়োজিত এ সমাবর্তনে এ বছর বিভিন্ন অনুষদের প্রায় দেড় হাজার শিক্ষার্থীর ডিগ্রি প্রদান করা হয়।

প্রফেসর সোবহানী তার বক্তৃতায় এই বিরল সম্মান ও আমন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে নিজেদের পরিবার, বিশ্ববিদ্যালয় ও সমাজের কল্যাণে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখার জন্য উদ্বুদ্ধ করেন।

তিনি শিক্ষার্থীদের নোবেল বিজয়ী বিশ্বনেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান এবং ১৯৯৭ সালে ম্যান্ডেলার ঐতিহাসিক বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন। পাশাপাশি, সত্য অনুসন্ধান, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি