বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
27 C
Dhaka

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেড। এখন থেকে প্রতিষ্ঠানটি দেশজুড়ে স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করবে।

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে এসইবিএল-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করা হয়।

এই অংশীদারত্বের লক্ষ্য স্যামসাংয়ের অফিসিয়াল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও শক্তিশালী করা। একই সঙ্গে শহর ও গ্রাম—উভয় বাজারে স্যামসাংয়ের মোবাইল পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য।

এসইবিএলের সঙ্গে স্যামসাংয়ের এই যাত্রা শুরু হচ্ছে ব্র্যান্ডটির সাশ্রয়ী ৫জি স্মার্টফোন ‘স্যামসাং গ্যালাক্সি এম০৬ ফাইভ জি’ বাজারে আনার মাধ্যমে। ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে–সমৃদ্ধ ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, যা দৈনন্দিন ব্যবহারে ভালো পারফরম্যান্স নিশ্চিত করে। ব্লেজিং ব্ল্যাক ও সেজ গ্রিন—এই দুই রঙে পাওয়া যাবে ডিভাইসটি। এতে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, যা দীর্ঘসময় ব্যবহারের জন্য উপযোগী।

২০১০ সালে ঢাকায় যাত্রা শুরু করে এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেড। গত দেড় দশকে মোবাইল ও কনজ্যুমার ইলেকট্রনিক্স খাতে বিপণন ও খুচরা বিক্রয়ে প্রতিষ্ঠানটি দেওয়ান কাননের নেতৃত্বে নিজস্ব অবস্থান তৈরি করেছে। বিস্তৃত নেটওয়ার্ক ও বাজার সম্প্রসারণে দক্ষতার কারণে বাংলাদেশের বাজারে স্যামসাংয়ের জন্য এসইবিএল একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি