শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
32 C
Dhaka

সেমিকন্ডাক্টর খাতে ৩ হাজার ৫০০ জন পাবেন উচ্চতর প্রশিক্ষণ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের উন্নয়নশীল সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল তৈরি করতে বড় পরিসরের একটি প্রশিক্ষণ কর্মসূচি চালু হতে যাচ্ছে। বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) মধ্যে মঙ্গলবার এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর এসআইসিআইপি কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ৩৫ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে এ কর্মসূচির মাধ্যমে সেমিকন্ডাক্টর খাতের জন্য তিন হাজার ৫০০ দক্ষ জনবল তৈরি করা হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং অ্যাপ্লাইড ফিজিক্সে স্নাতক করা তরুণ-তরুণীরা এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

প্রশিক্ষণার্থীদের ছয়টি বিশেষায়িত কোর্সে তিন মাস (২৪০ ঘণ্টা) করে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সগুলোর মধ্যে রয়েছে আইসি ডিজাইন অ্যান্ড লেআউট ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্সড ফিজিক্যাল ডিজাইন প্রোগ্রাম: আরটিএল টু জিডিএসটু, ডিএফটি অ্যান্ড ভেরিফিকেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ফর এএসআইসি ডিজাইনার, অ্যাপ্লায়েড সেমিকন্ডাক্টর সিস্টেমস: পাওয়ার ডিভাইসেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইন্টিগ্রেশন, স্মার্ট সিস্টেমস ইঞ্জিনিয়ারিং: এমবেডেড ডিজাইন অ্যান্ড সেমিকন্ডাক্টর অ্যাপ্লিকেশন ইন্টারফেস এবং প্যাকেজিং অ্যান্ড টেস্টিং। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এসআইসিআইপির নির্বাহী প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ ওয়ালিদ হোসেন এবং বিএসআইএর সভাপতি এম এ জব্বার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তৈরি দক্ষ জনশক্তি দেশের সেমিকন্ডাক্টর খাতকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশ প্রতিযোগিতায় সক্ষম হবে। প্রশিক্ষণপ্রাপ্তদের কমপক্ষে ৬৫ শতাংশের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

এসআইসিআইপির নির্বাহী প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ ওয়ালিদ হোসেন বলেন, ‘উচ্চমানের প্রশিক্ষণ ও কার্যকর মনিটরিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে, এই কর্মসূচি থেকে তৈরি দক্ষ জনশক্তি দেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসআইএর সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে আমরা আশাবাদী।’

বিএসআইএর সভাপতি এম এ জব্বার বলেন, ‘এটি বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উদ্যোগ ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর সেবাখাতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ গঠনে সহায়তা করবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসআইসিআইপির অতিরিক্ত সচিব ও ডিইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট) মাহফুজুল আলম খান, যুগ্ম সচিব ও ডিইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট) মনজুর আলম প্রধান ও আমিনা ফাহিম, ডিইপিডি (ফান্ড ম্যানেজমেন্ট) মঈনুল হাসান এবং এইইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট) ও উপসচিব মোহাম্মদ আফজাল হোসেন। বিএসআইএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এম ই চৌধুরী শামীম, পরিচালক মুনির আহমেদ এবং সচিব হাশিম আহম্মদ।

উল্লেখ্য, এসআইসিআইপি কর্মসূচিটি বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি