শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.8 C
Dhaka

বঙ্গবন্ধু হাইটেক সিটিতে হুন্দাইয়ের কারখানা করছে ফেয়ার টেকনোলজি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারি প্রতিষ্ঠান হুন্দাইয়ের কারখানা হচ্ছে । আর এ গাড়ি সংযোজন কারখানা করছে দেশীয় প্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজি।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে ফেয়ার টেকনোলজি। গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এ জন্য ৬ এক জমি বরাদ্দ পেয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এবং ফেয়ার টেকনোলজির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

দেশে ফেয়ার টেকনোলজির নিজস্ব অর্থায়নে ও হুন্দাই মোটর কোম্পানির কারিগরি সহায়তায় এই কারখানা হবে। প্রাথমিকভাবে হুন্দাইয়ের সাম্প্রতিক মডেলের সর্বাধিক জনপ্রিয় গাড়ি সেডান, এসইউভি এবং এমপিভি উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে।

তারা শুরুতে সংযোজন কারখানা স্থাপনে বিনিয়োগ করবে ১০০ মিলিয়ন ডলার। যেখানে মাসে ১০০ টি গাড়ি সংযোজিত হবে। তবে উদ্যোক্তারা বলছেন, আগামী ৫ বছরের মধ্যে এই জায়গা বাড়িয়ে ১০০ একর করা হবে এবং পুরোদমে গাড়ি প্রস্তুত করা হবে, দেশ হতে রপ্তানিও করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, বিশ্বখ্যাত হুন্দাই গাড়ির কারখানা বাংলাদেশে স্থাপন হচ্ছে যা একটি অন্যতম মাইলফলক। হুন্দাইয়ের মত বিশ্বখ্যাত গাড়ি বাংলাদেশে নিমার্ণ শুরু হলে বিশ্বের কাছে যেমন বাংলাদেশের মর্যাদা অনেক বৃদ্ধি পাবে, হাইটেক ইন্ডাস্ট্রির ডেস্টিনেশন হবে তেমনি এই কারখানা বাংলাদেশে যোগাযোগ ও কর্মসংস্থান তথা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম বলেন, হুন্দাইয়ের মতো বিশ্বখ্যাত গাড়ি হাইটেক পার্কে তৈরি হলে তা যেমন বিদেশী বিনিয়োগকারীদের উৎসাহিত করবে তেমনি যোগাযোগ ও প্রযুক্তি শিল্পে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

ফেয়ার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব বলেন, ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নে ফেয়ার টেকনোলজি বাংলাদেশে হুন্দাই গাড়ি তৈরি করবে। হুন্দাইয়ের প্রযুক্তি এবং দক্ষতা ব্যবহার করে নিশ্চিত করা হবে যেন হুন্দাইয়ের বিশ্বমানের গাড়ি বাংলাদেশের গ্রাহকরা সাশ্রয়ী মূল্যের মধ্যে উপভোগ করতে পারে।

বাংলাদেশে হুন্দাই এর একমাত্র পরিবেশক ফেয়ার টেকনোলজি লিমিটেড ।

ফেয়ার টেকনোলজি ফেয়ার গ্রুপের মোটরগাড়িভিত্তিক অঙ্গপ্রতিষ্ঠান। ফেয়ার গ্র্রুপ বাংলাদেশে স্যামসাং স্মার্টফোন এবং কনজুমার ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করছে। এছাড়া গ্র্রুপটি সারাদেশে নিজস্ব রিটেইল, এন্টারপ্রাইজ, বিক্রয়োত্তর সেবা ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ব্যবসা পরিচালনা করছে।

দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূত মি. লি জ্যাং কেয়ান, তথ্যপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ফেয়ার টেকনোলজির ডিরেক্টর মুতাসিম দাইয়ান, ফেয়ার গ্র্রুপের উপদেষ্টা মেজর জেনারেল হামিদ আর. চৌধুরী (অব:), চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন উপস্থিত ছিলেন । টেকশহর অবলম্বনে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি